শিরোনাম :
সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ সাবেক ছাত্রনেতা সামী ও রাজকে আমাদের জাতীয়তাবাদী পরিবারের সংবর্ধনায়-কয়েছ লোদী সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব সিলেট সীমান্তে ভারতীয় নাগরিককে গ্রেফতার জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত সিসিকের ২৩নং ওয়ার্ডে খোলা জায়গায় ময়লার স্তূপ, দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি

১৬নং ওয়ার্ডে হাওয়াপাড়া ও তাতিপাড়া নাগরিক কমিটির আয়োজনে দোয়া মাহফিল

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২৭৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এক আপসহীন নেত্রী। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই, তবে তাঁর আদর্শ, নেতৃত্ব ও সংগ্রামী জীবন নতুন প্রজন্মকে দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ করবে।
তিনি মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাদ এশা ১৬নং ওয়ার্ডের হাওয়াপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে হাওয়াপাড়া ও তাতিপাড়া নাগরিক কমিটির আয়োজনে মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল পূর্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
হাওয়াপাড়া নাগরিক কমিটির আহ্বায়ক বিশিষ্ট মুরব্বী মমতাজ হোসেন জ্বলকদ এর সভাপতিত্বে ও ১৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুম্মান আহমদের পরিচালনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দেলওয়ার বক্স দিলু, আবু জাফর কামরান, হিজকিল গুলজার, আ.ন.ম শামসুদ্দিন রাজু, জুমা আহমদ, জুয়েল আহমদ জুবেদ, মিশু আহমদ, আবু হানিফ, জাকির হোসেন, আবিদ হোসেন, ফারদিন আহমদ আবির, মাহিদ ইকবাল, আখতার হোসেন সোহেল, ইসমাইল হোসেন খোকন, তৌহিদুর রুবেল, বেলাল আহমদ সবুজ, আবু জাফর কামরান, জাওয়াদ আহমদ তৌসিফ আহমদ।
এছাড়াও দোয়া মাহফিল ও আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সকলের মাঝে শিরনি বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain