শিরোনাম :
হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ জিডিএফ’র উদ্যোগে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সংবর্ধনা প্রদান স্কলারশীপ পাওয়া ৬ শিক্ষার্থী সংবর্ধিত টাঙ্গুয়ায় হাউসবোট থেকে পানিতে লাফ পর্যটকের, পরে লাশ উদ্ধার সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি সাজাভোগ শেষে ভারতে আটক ৬ বাংলাদেশি দেশে ফিরেছেন মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ আমাদের জন্য সর্বোত্তম পথনির্দেশনা-সিসিক প্রশাসক সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

ওসমানীনগরে ডা: এখলাছুর ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৯৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নে ডাক্তার এখলাছুর রহমান চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত (১৪ জানুয়ারি) বিকেলে সমাজসেবী মো: সাফওয়ান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা জামায়াতের আমীর মো: সোহরাব আলী, বিশিষ্ট শিক্ষাবিদ কবি নাজমুল আনসারী ও বিশিষ্ট সমাজসেবক মো: আব্দুল কাইয়ুম প্রমুখ।

শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে জাহেদুর রহমান চৌধুরী বলেন, সমাজের সামর্থবানদের উপর হত দরিদ্র মানুষের হক রয়েছে। তাই তাদের পাশে সামর্থ অনুযায়ী দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। ডাক্তার এখলাছুর রহমান চৌধুরী ফাউন্ডেশন মানবতার কল্যাণে সাঁড়া দিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। এই ধরণের মহৎ উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain