শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান এর সিলেট পূণ্যভূমিতে আগমন উপলক্ষে মহানগর ছাত্রদল স্বাগত মিছিল সিলেটের ৪ জেলায় বন্যার শঙ্কা পরিবহনে সিলেটে বাড়েনি ‘লোকাল বাস’ ভাড়া, বেড়েছে দূরপাল্লার সিলেট মহানগর তাঁতীদলের শোক সভা ও দোয়া মাহফিল সুনামগঞ্জে বিভিন্ন হাওরের বৃষ্টিতে ডুবছে পাকা ধান, হাওরজুড়ে হাহাকার পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে পানি ঢুকছে সুনামগঞ্জের এরনবিল হাওরে সিলেট কদমতলী বাস টার্মিনালে দুই গ্রুপের সংঘর্ষ-ভাঙচুর, আহত ৪ রেকর্ডীয় জমি বালুমহালে অন্তর্ভুক্তির প্রতিবাদে গোয়াইনঘাটে মানববন্ধন কমলগঞ্জে ঝড়ে লণ্ডভণ্ড বিদ্যুৎব্যবস্থা: ১৭ খুঁটি ও অর্ধশতাধিক ঘর ক্ষতিগ্রস্ত সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য জিয়াউর রহমান

সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ছাতকের জাউয়া বাজারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার জাউয়া বাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে স্থানীয় জিনান রেস্টুরেন্টে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ও বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী এ.এল.এম কাওছারের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বক্তব্য ও উপস্থিতি অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাউয়া বাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন সাগর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য জসিম উদ্দিন এবং বিএনপি নেতা আলামিন।
এছাড়াও উপস্থিত ছিলেন, ছাতক উপজেলার সাবেক ছাত্রদল নেতা তোফায়েল আহমেদ, আনোয়ার হোসেন ও জুয়েল আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য জাকারিয়া আলী, জাউয়া বাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুমন, সহ-সভাপতি ফারদিন ও রকি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জায়েদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সালমান আহমেদ এবং কলেজ ছাত্রদল নেতা সম্রাট ও আজহারুল হক মান্না। অনুষ্ঠানে বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিশেষ মোনাজাত ইফতারের পূর্বে হাফিজ অলি উল্লাহর পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি চেয়ে প্রার্থনা করা হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain