শিরোনাম :
সিলেটে বর্ষবরণের নানা আয়োজন, চলছে প্রস্তুতি অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা, সিলেট সীমান্তে রোহিঙ্গা নাগ‌রিকসহ আটক ৪ গোয়াইনঘাটে সাবমারসিবল সড়কের উদ্বোধনে মন্ত্রী আরিফুল হক সিলেটসহ সারা দেশে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ রোগীদের উন্নত চিকিৎসার লক্ষ্যে বিশিষ্টজনদের সাথে ভারতের মনিপাল হাসপাতালের মতবিনিময় সিলেটে জেন্ডার সমতা আনয়নে ‘সমতায় তারুণ্য’ প্রজেক্টের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত যে সব শর্তে সিলেটে আটক ব্যাটারিচালিত রিকশাসহ কিছু যানবাহন ছেড়ে দিবে পুলিশ প্রধানমন্ত্রীর সিলেট সফরের তারিখ পরিবর্তন সিলেটে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযানে গ্রেপ্তার ১০৫ জন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সিলেট চ্যাপ্টার এর জরুরি সভা অনুষ্ঠিত

সিলেটে বর্ষবরণের নানা আয়োজন, চলছে প্রস্তুতি

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটে নানা আয়োজনে বরণ করে নেওয়া হবে বাংলা নতুন বছরকে। মঙ্গলবার বছরের প্রথম দিনে প্রাণের উৎসবে মাতবে সিলেটও। বর্ণাঢ্য আয়োজনে নতুন বছরকে বরণে নানা অনুষ্ঠানমালার আয়োজন করেছে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আর কলেজ ক্যাম্পাসেও পহেলা বৈশাখে বর্ণিল আয়োজনে বরণ করা হবে নতুন বছরকে। এসব আয়োজনের প্রস্তুতি চলছে জোরেসোরে।

আনন্দলোক: প্রতিবছরের মতো এবারও শ্রীহট্ট সংস্কৃত কলেজে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে আনন্দলোক, সিলেট।

মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয়ে এ আয়োজন চলবে বেলঅ ২ টা পর্যন্ত।

শ্রুতি: বর্ষবরণে এবারও দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন শ্রুতি, সিলেট।

ব্লু বার্ড স্কুল মাঠে মঙ্গলবার সকাল ৭টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে শ্রুতির বর্ষবরণ অনুষ্ঠান।

চারণ: নগরের চৌহাট্টা এলাকার লোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী বর্ষবরণ উৎসবের আয়োজন করেছে চারণ, সিলেট। সকাল ৯টায় শুরু হয়ে এ উৎসব শেস হবে বিলে ৫টায়।

সিলেট আর্টস কলেজ: সিলেট আর্টস কলেজ, সিলেট আর্ট অটিস্টিক স্কুল ও সিলেট আর্ট স্কুলের যৌথ উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় নগরের কুমারপাড়ায় সিলেট আর্টস কলেজ ক্যাম্পাস থেকে বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে শুরু হবে এ অনুষ্ঠান।

এরপর ১১ থেকে ১ টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাথে থাকছে বৈশাখী চিত্র প্রদর্শনীও।

এছাড়া প্রতিবছরেরর মতো এবারও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এমসি কলেজে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে ঢল নামবে তারুণ্যের।এদিকে, আজ সোমবার বছরের শেষ দিনে নগরের চাঁদনী ঘাটের সিঁড়িতে বর্ষবিদায় অনুষ্ঠানের আয়োজন করেছে সম্মিলিত নাট্য পরিষদ,

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain