শিরোনাম :
শ্রীমঙ্গলে ছেলের হাতে বাবা খুন, অভিযুক্ত আটক পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও ঐক্যের এক অনন্য উৎসব.. মো: আতিকুর রহমান বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন উইমেন এমপাওয়ার প্রজেক্ট’ পরিদর্শন ও মতবিনিময় সভা এবং দোয়া মাহফিল সম্পন্ন সিলেটে জামেয়া শাহ ওলিউল্লাহ (রহ.) রইছুল উলুম-এর নতুন শিক্ষাবর্ষের ‘সবক প্রদান’ ও দোয়া মাহফিল বাহরাইনে নিহত প্রবাসী গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে, পরিবারের কাছে হস্তান্তর শুধু ডলারে আর পাউন্ডে না, সিলেটকে পড়ালেখায়ও ফার্স্ট হতে হবে: শিক্ষামন্ত্রী কৃষিভিত্তিক কলকারখানা গড়ার উদ্যোগ নেওয়া হবে : প্রধানমন্ত্রী শাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে সিসিক এর উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন

উইমেন এমপাওয়ার প্রজেক্ট’ পরিদর্শন ও মতবিনিময় সভা এবং দোয়া মাহফিল সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইউ কে, সিলেট চ্যাপ্টার-এর উদ্যোগে পরিচালিত ‘উইমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন ও এক মতবিনিময় সভা ও প্রজেক্টের অন্যতম স্বপ্নদ্রষ্টা ও জিএসসি সিলেট চ্যাপ্টারের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ নজরুলের আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল ) সকাল ১১টায় সিলেটের উত্তর এয়ারপোর্টস্থ উমদার পাড়ায় সংস্থার নিজস্ব ট্রেনিং সেন্টারে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

প্রজেক্টের অন্যতম স্বপ্নদ্রষ্টা ও জিএসসি সিলেট চ্যাপ্টারের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ নজরুল সাহেবের এই পরিদর্শন করার কথা থাকলেও, অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তিনি উপস্থিত হতে পারেননি। উনার অনুপস্থিতিতে অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রজেক্টের কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় করেন জিএসসি সিলেট চ্যাপ্টারের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফিকুর রহমান আফিক, ট্রেজারার আলী আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক ও প্রজেক্টের পরিচালক মোঃ নজরুল ইসলাম এবং দপ্তর সম্পাদক মোঃ শাহ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক সম্পাদিকা শারমিন কবির ও প্রশিক্ষক নুসরাত উম্মে সাজিদা।

পরিদর্শন শেষে উপস্থিত নেতৃবৃন্দ প্রজেক্টের প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের কাজের গুণগত মানের প্রশংসা করেন। সভা শেষে জনাব আব্দুস সামাদ নজরুল সাহেবের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরবর্তীতে সংগঠনের নেতৃবৃন্দ সরাসরি ডাক্তারের চেম্বারে গিয়ে চিকিৎসাধীন জনাব নজরুলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকের সাথে পরামর্শ করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain