শিরোনাম :
শ্রীমঙ্গলে ছেলের হাতে বাবা খুন, অভিযুক্ত আটক পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও ঐক্যের এক অনন্য উৎসব.. মো: আতিকুর রহমান বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন উইমেন এমপাওয়ার প্রজেক্ট’ পরিদর্শন ও মতবিনিময় সভা এবং দোয়া মাহফিল সম্পন্ন সিলেটে জামেয়া শাহ ওলিউল্লাহ (রহ.) রইছুল উলুম-এর নতুন শিক্ষাবর্ষের ‘সবক প্রদান’ ও দোয়া মাহফিল বাহরাইনে নিহত প্রবাসী গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে, পরিবারের কাছে হস্তান্তর শুধু ডলারে আর পাউন্ডে না, সিলেটকে পড়ালেখায়ও ফার্স্ট হতে হবে: শিক্ষামন্ত্রী কৃষিভিত্তিক কলকারখানা গড়ার উদ্যোগ নেওয়া হবে : প্রধানমন্ত্রী শাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে সিসিক এর উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন

সিলেটে জামেয়া শাহ ওলিউল্লাহ (রহ.) রইছুল উলুম-এর নতুন শিক্ষাবর্ষের ‘সবক প্রদান’ ও দোয়া মাহফিল

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ জামেয়া শাহ ওলিউল্লাহ (রহ.) রইছুল উলুম-এর নতুন শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক ‘সবক প্রদান’, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বাদ জোহর আখালিয়া বড়গোলস্থ মাদ্রাসা মিলনায়তনে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আলহাজ্ব হাফিজ মাওলানা রইছ উদ্দিনের সভাপতিত্বে এবং নায়েবে মুহতামিম হাফিজ মাওলানা আব্দুল করিম দিলদারের পরিচালনায় অনুষ্ঠানে বরেণ্য উলামায়ে কেরাম ও শিক্ষাবিদগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে মূল্যবান নসিহত পেশ করেন, জামেয়া দারুসসালাম সিলেটের মুহাদ্দিস মুফতী মিজানুর রহমান, জামেয়া ইসলামীয়া ছালিয়া সিলেটের মুহতামিম মাওলানা মনোয়ার হোসাইন মাহমুদী, জামেয়াতুল খাইর আল ইসলামীয়া সিলেটের সিনিয়র মুহাদ্দিস মুফতী আব্দুল কাদির মাসুম এবং দারুল কোরআন মাদ্রাসা আখালিয়ার মুহতামিম মাওলানা ঈসা সালমান। এ সময় মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও ছাত্র অভিভাবকরা উপস্থিত ছিলেন। আলোচনায় অতিথিরা ইলমে দ্বীনের গুরুত্ব ও ফজিলত তুলে ধরে বলেন, শিক্ষার্থীদের কেবল কিতাবি বিদ্যায় পারদর্শী হলে চলবে না, বরং আমল ও আখলাকের মাধ্যমে নিজেকে প্রকৃত নায়েবে নবী হিসেবে গড়ে তুলতে হবে। নতুন শিক্ষাবর্ষের শুরু থেকেই সময়ের সঠিক মূল্যায়ন এবং নিষ্ঠার সাথে ইলম অর্জনে সচেষ্ট থাকার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, সমাজ ও জাতির সঠিক দিকনির্দেশনার জন্য যোগ্য ও আদর্শ আলেম তৈরির কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে ‘সবক প্রদান’ করা হয়। পরিশেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain