শিরোনাম :
সিলেটে চোরাই মোটরসাইকেলসহ আটক হাসান মধ্যপ্রাচ্য অস্থিরতায় নতুন শ্রমবাজার খুঁজছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী-আরিফ ছাত্রদল নেতা সাঈদের মায়ের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকী শোক রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে ১৪ বছর আগে ইলিয়াস আলী গুমের শিকার হন-সিলেটে মন্ত্রী এনি জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ সিলেটে ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শান্তিগঞ্জে জেবিবি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ইসলামী শিক্ষায় আলোকিত প্রজন্ম গঠনে মাদ্রাসা শিক্ষার প্রসার জরুরি : এমদাদ হোসেন চৌধুরী স্বাধীনতা পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

সিলেটে চোরাই মোটরসাইকেলসহ আটক হাসান

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটে চোরাই মোটরসাইকেলসহ মো. মাহফুজুল হাসানকে (২১) আটক করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, বৃহস্পতিবার বিকালে দক্ষিণ সুরমার বাগরখলা থেকে তাকে আটক করে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।

 

মো. মাহফুজুল হাসান দক্ষিণ সুরমা থানাধীন বাগরখলা গ্রামের নিজাম উদ্দিন হাফিজের ছেলে। পুলিশ জানায়, বাগরখলায় গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন মাহফুজুল হাসান।

এসময় তার হেফাজত থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয় যার বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।

তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা (নং-১৭/৮০/১৭/৪/২৬) দায়ের করে তাকে আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain