শিরোনাম :
আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ময়লার স্তূপ থেকে প্রাণ ফিরছে নগরের আরেকটি পুকুরে সুনামগঞ্জে হাওরে নৌকাডুবিতে প্রাণ গেল একজনের, নিখোঁজ ৩ তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সাথে মিফতাহ্ সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা আরিফুল্লাহ জেলিনের সন্ধান চেয়ে মায়ের সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে অভিযানে এক্সক্যাভেটর ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ সিলেটে স্কুলের পাশেই অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ব্লু বার্ডের শিক্ষক মুরাদ আহমদের স্টেলিন থারিয়াংকে ঘিরে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহারের দাবি, গোয়াইনঘাটে বিএনপির সংবাদ সম্মেলন মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও এডহক কমিটির পরিচিতি সভা

সিলেটে আরও ৯টি কূপ থেকে গ্যাস উত্তোলনের প্রক্রিয়া চলছে

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বিশ্বব্যাপী যখন জ্বালানির তীব্র সংকট তখন সুখবর দিল সিলেট গ্যাস ফিল্ড। গ্যাস উৎপাদন বাড়াতে ৯টি কূপ থেকে গ্যাস উত্তোলনের প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে পাঁচটি কূপ খনন করা হয়েছে। চারটির খনন প্রক্রিয়া চলছে। এ ছাড়া আরও ৮টি গ্যাস কূপের ওয়ার্ক ওর্ডারের কাজ সম্পন্ন হয়েছে। এ গ্যাসক্ষেত্র খননের মাধ্যমে জ্বালানি সরবরাহ বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. ফারুক হোসেন।

প্রতিদিন ১৪২ থেকে ১৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের পাশাপাশি কনডেনসেট থেকে উৎপাদিত জ্বালানিও জাতীয় চাহিদার বড় অংশ মেটাচ্ছে। উৎপাদন আরও বাড়াতে জ্বালানি সংকট মোকাবিলায় নতুন পরিকল্পনার আওতায় ৯টি নতুন কূপ খনন এবং ৮টি কূপ ওয়ার্ক ওর্ডারের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন গ্যাসক্ষেত্র থেকে উৎপাদনের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিলেটের মানুষ।

জানা যায়, সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানির অধীনে থাকা হরিপুর, কৈলাশটিলা, বিয়ানীবাজার ও রশিদপুর গ্যাসক্ষেত্রের ৩৪টি কূপের মধ্যে বর্তমানে ১৭টি কূপ থেকে গ্যাস উৎপাদন হচ্ছে। এসব কূপ থেকে প্রতিদিন প্রায় ১৪ কোটি ২০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নিজস্বভাবে প্রতিদিন প্রায় ৭৫০ ব্যারেল কনডেনসেট উৎপাদিত হয়। এ ছাড়া আন্তর্জাতিক কোম্পানি শেভরন ও তাল্লোর মতো প্রতিষ্ঠানগুলো থেকে আরও ৬ হাজার থেকে ৬ হাজার ৫শ ব্যারেল কনডেনসেট পাওয়া যায়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মাধ্যমে প্রতিদিন প্রায় ৪ হাজার ৫শ ব্যারেল কনডেনসেট সিলেট গ্যাস ফিল্ড ও অন্যান্য রিফাইনারিতে বণ্টন করা হচ্ছে। এই কনডেনসেট থেকে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিন উৎপাদন করা সম্ভব হচ্ছে।

সিলেটের রশিদপুর রিফাইনারিতে এই কনডেনসেট প্রক্রিয়াজাত করে প্রতিদিন ৩ হাজার ৩শ থেকে সাড়ে ৩ হাজার ব্যারেল পেট্রল, ৬শ থেকে ৭শ ব্যারেল অকটেন, ১৫০ থেকে ২৫০ ব্যারেল ডিজেল এবং ১০০ থেকে ১৫০ ব্যারেল কেরোসিন উৎপাদন করা হচ্ছে। উৎপাদিত এসব জ্বালানি বিপিসির মার্কেটিং কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনা এবং দেশের বিভিন্ন পেট্রল পাম্পের মাধ্যমে সারা দেশে সরবরাহ করা হয়।

গ্যাস ফিল্ড সূত্র আরও জানায়, সিলেট গ্যাস ফিল্ডে বর্তমানে মোট ৩৪টি কূপ রয়েছে। এর মধ্যে ১৭টি কূপ থেকে গ্যাস উৎপাদন চলছে, আর বাকি কূপগুলো পুরোনো হয়ে যাওয়ায় উৎপাদন বন্ধ রয়েছে।

সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির হরিপুর, কৈলাশটিলা, বিয়ানীবাজার ও রশিদপুর গ্যাসক্ষেত্রের ৩৪টি কূপের মধ্যে ১৭টি কূপ থেকে ১৪ কোটি ২০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করছে। এর পরিমাণ আরও বাড়ানোর পদক্ষেপ নিয়েছে কোম্পানি।

জ্বালানি সংকট মোকাবিলায় নতুন পরিকল্পনার আওতায় ৯টি নতুন কূপ খনন এবং ৮টি কূপ ওয়ার্ক ওর্ডারের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ৫টি কূপ খনন সম্পন্ন হয়েছে এবং আরও ৪টি কূপের খনন ও ল্যান্ড ডেভেলপমেন্ট কাজ চলমান রয়েছে। এ ছাড়া একটি তেল কূপ খননের জন্য ঠিকাদার নিয়োগের প্রক্রিয়াও চলছে।

জাতীয় চাহিদা পূরণে সিলেট গ্যাস ফিল্ড থেকে প্রাপ্ত জ্বালানি দেশের উল্লেখযোগ্য অংশের চাহিদা পূরণ করছে। বর্তমানে এই গ্যাসক্ষেত্র থেকে পাওয়া জ্বালানি দিয়ে দেশের মোট পেট্রলের ৩৩ থেকে ৩৫ শতাংশ, কেরোসিনের ৭ শতাংশ, অকটেনের ৭ থেকে ৮ শতাংশ এবং ডিজেলের ০.২ থেকে ০.৩ শতাংশ চাহিদা পূরণ করা হচ্ছে।আঞ্চলিক খবর

সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. ফারুক হোসেন বলেন, সিলেট গ্যাস ফিল্ড থেকে প্রতিদিন ১৪২-১৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি নিজস্বভাবে প্রায় ৭৫০ ব্যারেল এবং শেভরন ও তাল্লোর মতো আন্তর্জাতিক কোম্পানি থেকে ৬ হাজার থেকে সাড়ে ৬ হাজার ব্যারেল কনডেনসেট উৎপাদিত হচ্ছে, যার মধ্যে ৪,৫০০ ব্যারেল বিভিন্ন রিফাইনারিতে বণ্টন করা হয়।

তিনি বলেন, রশিদপুর রিফাইনারিতে এ কনডেনসেট প্রক্রিয়াজাত করে প্রতিদিন ৩ হাজার ৩শ থেকে ৩ হাজার ৫শ ব্যারেল পেট্রল, ৬শ থেকে ৭শ ব্যারেল অকটেন, ১৫০-২৫০ ব্যারেল ডিজেল এবং ১০০-১৫০ ব্যারেল কেরোসিন উৎপাদন করা হচ্ছে, যা বিপিসির পদ্মা, মেঘনা ও যমুনা কোম্পানির মাধ্যমে সারাদেশে সরবরাহ করা হয়।

তিনি আরও বলেন, মোট ৩৪টি কূপের মধ্যে বর্তমানে ১৭টি কূপ উৎপাদনে রয়েছে। জ্বালানি সংকট মোকাবিলায় ৯টি নতুন কূপ খনন ও ৮টি কূপ ওয়ার্কওভারের উদ্যোগ নেওয়া হয়েছে; এর মধ্যে ৫টি সম্পন্ন, ৩টি চলমান এবং একটি তেল কূপ খননে ঠিকাদার নিয়োগ প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain