শিরোনাম :
শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব চতুর্থবারের মতো প্রকাশ্যে গোনা হচ্ছে সিলেট হযরত শাহজালালের (র.) মাজারের দানবাক্সে টাকা সিলেটে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা মরহুম বাদশা আহমদ-এর স্মরণে আয়োজিত ‘বাদশা স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন সিলেটে পর্যটকদের হয়রানি, ৪ পুলিশ সদস্য বরখাস্ত সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

চট্টগ্রামে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২৪০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল সিলেট জেলা ও মহানগর শাখা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নগরীর রেজিস্টারি মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সিলেট জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমদের সভাপতিত্বে এবং মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান।
বক্তারা বলেন, শিক্ষাঙ্গনে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে। চট্টগ্রামে শিক্ষার্থীদের ওপর যে বর্বরোচিত হামলা হয়েছে, তার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরান আহমদ ও সুহেদুল ইসলাম সুহেদ, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মোনিম, শহিদুল ইসলাম অপু, মিজান আহমদ, মাহমুদুল হাসান সাগর ও রুফিয়ান আহমদ সবুজ; দপ্তর সম্পাদক খালেদুর রহমান সানি, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মোঃ সাকিব, মোস্তাফিজুর রহমান ও সিহাব উদ্দিন, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজহার আলী অনিক, মোঃ আব্দুল্লাহ, খায়রুল ইসলাম দোয়েল ও ইমাম উদ্দিন রুজেল, সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মিজানুর রহমান, আফজল হোসেন, জহিরুল ইসলাম আলাল, জাহেদুর রহমান এবং সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক তানভীর আহমেদ খানসহ জেলা ও মহানগর ছাত্রদলের বিভিন্ন কলেজ, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সমাবেশ থেকে ছাত্রদল নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে সাধারণ শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের হামলা হলে ছাত্রদল রাজপথে কঠোর দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain