শিরোনাম :
১৭ জুন শ্রীমঙ্গল আসতে পারেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি চলছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাফলংয়ে কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সিলেটে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১, একদিনে মারা গেলো ৩ শিশু দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময় সিলেটে ১০৮ কণ্ঠে শ্রী হনুমান চালিশা সমবেত পাঠ সম্পন্ন

সিলেটে পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম-আহ্বায়ক বিদ্যুৎ রঞ্জন দাস

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সিলেট জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রদল নেতা বিদ্যুৎ রঞ্জন দাস। কেন্দ্রীয় কমিটির সভাপতি অপর্ণা রায় দাস ও সাধারণ সম্পাদক সমীর কুমার বসুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে বিদ্যুৎ রঞ্জন দাসকে যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

নবগঠিত কমিটির মাধ্যমে সিলেট জেলায় সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেছেন নেতৃবৃন্দ। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে এই কমিটি কাজ করবে বলেও জানানো হয়।

এ বিষয়ে বিদ্যুৎ রঞ্জন দাস বলেন, “আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞ। আমি সিলেট জেলার সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং সুশৃঙ্খলভাবে পূজা উদযাপন নিশ্চিত করতে কাজ করে যাব।”

তিনি আরও বলেন, “সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি আশা করি, সকলের সহযোগিতায় আমরা একটি কার্যকর ও সক্রিয় কমিটি গড়ে তুলতে সক্ষম হব।”

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain