শিরোনাম :
আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ময়লার স্তূপ থেকে প্রাণ ফিরছে নগরের আরেকটি পুকুরে সুনামগঞ্জে হাওরে নৌকাডুবিতে প্রাণ গেল একজনের, নিখোঁজ ৩ তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সাথে মিফতাহ্ সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা আরিফুল্লাহ জেলিনের সন্ধান চেয়ে মায়ের সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে অভিযানে এক্সক্যাভেটর ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ সিলেটে স্কুলের পাশেই অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ব্লু বার্ডের শিক্ষক মুরাদ আহমদের স্টেলিন থারিয়াংকে ঘিরে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহারের দাবি, গোয়াইনঘাটে বিএনপির সংবাদ সম্মেলন মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও এডহক কমিটির পরিচিতি সভা

সিসিকের ২৩নং ওয়ার্ডে খোলা জায়গায় ময়লার স্তূপ, দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডস্থ মেন্দিবাগ মাছিমপুর এলাকার সংযোগ সড়ক পাশে খোলা জায়গায় বর্জ্য জমানো হয়। প্রতিদিন সন্ধ্যায় এখান থেকে সিটি কর্পোরেশনের বর্জ্যবাহী ট্রাক ময়লা-আবর্জনা তুলে নেয়।
নির্দিষ্ট জায়গা থাকলেও ওয়াল না থাকায় খোলা জায়গায় ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। এতে স্বাস্থ্যঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাচল করতে হয়। বৃষ্টি হলেই জমানো বর্জ্য রাস্তার উপরে চলে আসে। এতে চলাচলের চরম বিঘ্ন ঘটে।
সরেজমিনে ২৩নং ওয়ার্ডের সংশ্লিষ্ট এলাকা ঘুরে দেখা যায়, রাস্তার পাশে খোলা জায়গায় বর্জ্যসহ নানা ধরণের ময়লা-আবর্জনা স্তূপ আকারে পড়ে আছে। কোনো নির্দিষ্ট ডাম্পিং জোন না থাকায় মেন্দিবাগ, মাছিমপুর ও দেওয়ানবাগ এলাকার পরিচ্ছন্নতাকর্মীরা বাধ্য হয়ে এখানেই ময়লা ফেলছেন।
বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, শিশু ও বয়োবৃদ্ধরা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। অনেকেই নাক চেপে বা কাপড় মুখে দিয়ে চলাচল করছেন।
স্থানীয় এক ভুক্তভোগী বাসিন্দা জানান, এখানে কোনো জাম্পিং জোন না থাকায় সিসিকের পরিচ্ছন্নতাকর্মীরা বাধ্য হয়ে খোলা জায়গায় ময়লা ফেলছে।
পথচারীদের অভিযোগ, বিষয়টি নিয়ে ক্ষোভ থাকলেও স্থায়ী কোনো সমাধান হচ্ছে না। তারা অনতিবিলম্বে এই ভোগান্তি থেকে মুক্তি চান। পথচারীদের জোর দাবি সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেন দ্রুত ময়লা ফেলার জন্য একটি নির্দিষ্ট ওয়ালসহ আধুনিক ডাস্টবিনের ব্যবস্থা করা হয়।
পরিবেশবিদদের মতে, খোলা জায়গায় এভাবে বর্জ্য ফেলে রাখলে তা শুধু বায়ু দূষণই করে না, বরং বৃষ্টির পানিতে ধুয়ে জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। স্মার্ট নগরী গড়ার অংশ হিসেবে ঘনবসতিপূর্ণ এই ওয়ার্ডটিতে দ্রুত বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন জরুরি।
এলাকাবাসী আশা করছেন, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সংশ্লিষ্টরা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain