শিরোনাম :
গোয়াইনঘাটে বিজিবির সচেতনতা প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ সারওয়ার ‘চোখ খুলে দিয়েছেন’, মাজারের স্বচ্ছতা ‘নিশ্চিত করবো’: মন্ত্রী আরিফুল হক সিলেট জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ মোটরযানের মালিকানা পরিবর্তনে বিআরটিএর নির্দেশনা রাজনৈতিক ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে বড়লেখায় যুবদলের বিক্ষোভ ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির সিলেট শাহজালাল মাজারের দানবাক্সের টাকা কার কাছে থাকবে? আগে কোথায় যেতো? পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা

গোয়াইনঘাটে বিজিবির সচেতনতা প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট ::: সীমান্ত আইন মেনে চলা এবং সীমান্ত অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে ব্যতিক্রমী জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। একই সঙ্গে সীমান্তবর্তী দরিদ্র জনগোষ্ঠীর জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচিও পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৫ জুন) সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক প্রতিপাদ্যকে সামনে রেখে সীমান্তবর্তী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, চিত্রাংকন ও ভিডিও কনটেন্ট তৈরির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় গোয়াইনঘাট সরকারি কলেজ, গোয়াইনঘাট ইমরান আহমেদ বালিকা বিদ্যালয় ও কলেজ, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এবং আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সীমান্ত আইন, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন এবং সীমান্ত নিরাপত্তায় সচেতন নাগরিকের ভূমিকা বিষয়ে শিক্ষার্থীরা তাদের সৃজনশীল উপস্থাপনা তুলে ধরে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে শিক্ষক ও বিচারকমণ্ডলী রচনা বিভাগে ১৯ জন, চিত্রাংকনে ১৫ জন এবং ভিডিও কনটেন্ট বিভাগে ১১ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করেন। পরে প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়।
এছাড়া চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিজিবির পক্ষ থেকে অংশগ্রহণকারী চারটি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৪০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক, বিজিওএম। তিনি বলেন, সীমান্তের সুরক্ষা দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও অভ্যন্তরীণ নিরাপত্তার অন্যতম ভিত্তি। সীমান্ত নিরাপত্তা শুধু সীমান্তরক্ষী বাহিনীর দায়িত্ব নয়, বরং প্রতিটি নাগরিকের সচেতনতা ও দেশপ্রেমের সঙ্গে জড়িত। তিনি শিক্ষার্থীদের সীমান্ত আইন সম্পর্কে সচেতন হয়ে পরিবার ও সমাজকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী এবং গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুজ্জামান। তারা এ ধরনের ব্যতিক্রমী আয়োজনের জন্য বিজিবিকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের সীমান্ত অপরাধ প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
পরে দুপুর সাড়ে ১২টায় একই স্থানে সীমান্তবর্তী হতদরিদ্র ও দুঃস্থ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে বিজিবির সিলেট সেক্টরের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার মেজর চৌধুরী ইমরান মাহমুদ এবং গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সেজানা খান চিকিৎসাসেবা প্রদান করেন।
মেডিকেল ক্যাম্পে সীমান্তবর্তী এলাকার প্রায় পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain