শিরোনাম :
বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ ভারতের ট্যুরিস্ট ভিসা ২৮ জুন চালু হচ্ছে- হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের আলোচনা সভা সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় একজনের মৃত্যুদন্ড, আরিফ-বাবর-গৌছসহ ৯ জন খালাস গোয়াইনঘাটে বিজিবির সচেতনতা প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ সারওয়ার ‘চোখ খুলে দিয়েছেন’, মাজারের স্বচ্ছতা ‘নিশ্চিত করবো’: মন্ত্রী আরিফুল হক সিলেট জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ মোটরযানের মালিকানা পরিবর্তনে বিআরটিএর নির্দেশনা

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৩টায় সমিতির কার্যালয়ে প্রার্থীদের হাতে বরাদ্দকৃত প্রতীক তুলে দেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আজিম উদ্দিনসহ এডহক কমিটির সদস্যরা।
আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে মোট ২৮জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করার কথা থাকলেও একজন প্রার্থী দপ্তর সম্পাদক পদ থেকে আব্দুল করিম সাচ্চু তার প্রার্থীতা প্রত্যাহার করেন এবং বিনা প্রতিদ্বন্দিতায় ৭জন প্রার্থী নির্বাচিত হয়েছে।
তাই আগামী নির্বাচনে মোট ২০জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দিতা করবেন। সভাপতি পদে দুই প্রার্থীর মধ্যে মোঃ আমির হোসেন চেয়ার ও মোঃ আব্দুস সাত্তার ছাতা, সহ-সভাপতি পদে ৫ জন প্রার্থীর মধ্যে মোঃ আব্দুর রউফ মোবাইল, হাঃ মোহাম্মদ মুহিবুর রহমান টেবিল, মোঃ জুবের আহমদ জুবেল বাই সাইকেল, মোহাম্মদ সাইদুল ইসলাম কাপ-পিরিচ, মোঃ কাউছার আহমদ বাস-গাড়ি, সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থীর মধ্যে আব্দুল বাসিত মহসিন আম, হাবিবুর রহমান আনারস ও আজাদ রহমান ডাব, সহ-সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থীর মধ্যে মোঃ বেলাল আহমদ কম্পিউটার, মোঃ কাহার মিয়া টিউবঅয়েল, মোঃ উসমান জালালী জাকির কেটলি, সিতু রঞ্জন দে হাতপাখা, সাংগঠনিক সম্পাদক পদে ৪ জনের মধ্যে মোঃ ওয়াহীদুজ্জামান হারিকেন, মোঃ মানিক মিয়া চশমা, মোঃ আব্দুল হাসান ফুটবল, হুসাইন আহমদ মাসুম বটগাছ, সমাজকল্যাণ সম্পাদক পদে ২ জন প্রার্থীর মধ্যে মোঃ সোলেমান হোসেন বই, মোঃ বশির আহমদ দোয়াত-কলম প্রতীক পেয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক মিয়া, কোষাধ্যক্ষ সৈয়দ জাহাঙ্গীর আলম, ধর্ম সম্পাদক মোঃ ইমরুল হাসান (জাফরী), দপ্তর ও প্রচার সম্পাদক আলেক আহমদ, কার্যকরী সদস্য মোঃ ওমর আলী, মোঃ হাবিবুর রহমান তালুকদার ও মোঃ জামাল আহমদ।
সহকারি নির্বাচন কমিশনার আব্দুর রাজ্জাক রাজনের পরিচালনায় প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডহক কমিটির যুগ্ম সদস্য সচিব ওসমান গণি, সহকারি নির্বাচন কমিশনার রুবেল বক্স, সেলিম আহমদ শিবলী, আজিজ খান সজিব, সিনিয়র সদস্য ননি গোপাল দত্ত, বলাই দত্ত প্রমুখ।
নির্বাচনকে সফল ও স্বার্থক করে তুলতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আজিম উদ্দিনসহ এডহক কমিটির সদস্যরা। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain