শিরোনাম :
বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ ভারতের ট্যুরিস্ট ভিসা ২৮ জুন চালু হচ্ছে- হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের আলোচনা সভা সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় একজনের মৃত্যুদন্ড, আরিফ-বাবর-গৌছসহ ৯ জন খালাস গোয়াইনঘাটে বিজিবির সচেতনতা প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ সারওয়ার ‘চোখ খুলে দিয়েছেন’, মাজারের স্বচ্ছতা ‘নিশ্চিত করবো’: মন্ত্রী আরিফুল হক সিলেট জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ মোটরযানের মালিকানা পরিবর্তনে বিআরটিএর নির্দেশনা

সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের আলোচনা সভা

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও সিলেট মহানগরীর নায়েবে আমীর মাওলানা মিফতাহ উদ্দিন বলেছেন, অধ্যক্ষ মাওলানা ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন কথা ও কাজে আদর্শের বাস্তব প্রতিচ্ছবি। তিনি যা বলতেন, বাস্তব জীবনে তা আমলে পরিণত করেছেন। ছাত্র জীবন থেকে দ্বীনের পথে অকুতোভয় সৈনিক হিসেবে ভূমিকা পালন করেছেন। বৃহত্তর সিলেটের পথে প্রান্তরে দাওয়াতে দ্বীনের কাজে তিনি সদা সক্রিয় ছিলেন। তিনি অধীনস্থ দায়িত্বশীল ও কর্মীদের সাথে কোমল ব্যবহার করতেন। অকৃত্রিম মহব্বতে কর্মীরা উজ্জীবিত হতো।

তিনি বুধবার রাতে সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষ মাওলানা ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উলামা বিভাগের আমীর ড. মাওলানা এএইচএম সোলায়মানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. জাহেদুর রহমান চৌধুরী।

আলোচনা সভা ও দোয়া মাহফিলের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উলামা বিভাগের নায়েবে আমীর অধ্যক্ষ মাও. ফখরুল ইসলাম, সহকারী সেক্রেটারি হাফিজ মাও. মাহবুবুর রহমান, কর্মপরিষদ সদস্য মাও. খলীলুর রহমান, মাও. আব্দুশ শহীদ, মাও. মাহবুবুর রহমান সিদ্দিকী, মাও. আসাদুর রহমান ও হাফিজ মাও. জিল্লুর রহমান প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে মো. জাহেদুর রহমান চৌধুরী বলেন, শিক্ষাক্ষেত্রে অধ্যক্ষ মাও. ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) অনন্য ভূমিকা পালন করে গিয়েছেন। ইসলামী শিক্ষার প্রচার ও প্রসারে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন দক্ষ সংগঠক ও রাজনীতিবিদ। তিনি গুছানো ও পরিপাটি জীবনের উজ্জ্বল দৃষ্টান্ত। হাসিমুখে কথা বলতেন। অল্প কথায় অভ্যস্ত ছিলেন। যেকোনো কাজ নিখুঁতভাবে করার চেষ্টা করতেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain