শিরোনাম :
শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব চতুর্থবারের মতো প্রকাশ্যে গোনা হচ্ছে সিলেট হযরত শাহজালালের (র.) মাজারের দানবাক্সে টাকা সিলেটে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা মরহুম বাদশা আহমদ-এর স্মরণে আয়োজিত ‘বাদশা স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন সিলেটে পর্যটকদের হয়রানি, ৪ পুলিশ সদস্য বরখাস্ত সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

কয়েস লোদীকে নাগরিক সংবর্ধনা শুক্রবার

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের সর্বস্তরের নাগরিকবৃন্দের উদ্যোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে এক নাগরিক সংবর্ধনা ও শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীকাল শুক্রবার বিকেল সাড়ে ৩ নগরীর আম্বরখানাস্থ সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, রেজাউল হাসান কয়েস লোদী সিলেট সিটি কর্পোরেশনের ৪ বারের নির্বাচিত সফল কাউন্সিলর এবং সাবেক প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তাঁর এই কৃতিত্বপূর্ণ অর্জন এবং নগরবাসীর প্রতি দীর্ঘদিনের সেবাকে সম্মান জানাতেই ৪নং ওয়ার্ডের সর্বস্তরের নাগরিকবৃন্দ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন।

অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত ও প্রাণবন্ত করে তুলতে ওয়ার্ডের সর্বস্তরের নাগরিকবৃন্দকে সপরিবারে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain