শিরোনাম :
সিলেটে স্কুলের পাশেই অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ব্লু বার্ডের শিক্ষক মুরাদ আহমদের স্টেলিন থারিয়াংকে ঘিরে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহারের দাবি, গোয়াইনঘাটে বিএনপির সংবাদ সম্মেলন মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও এডহক কমিটির পরিচিতি সভা সিলেট গোলাপগঞ্জে সারজিসদের গাড়িতে হামলা, ‘ভুয়া ভুয়া’ স্লোগান সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ এনসিপিকে হবিগঞ্জে ঢুকতে দেয়নি পুলিশ, কামাইছড়া তদন্ত কেন্দ্রে নিল মামলার আবেদন ৮নং ওয়ার্ডস্থ জালালিয়া এলকায় সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে মাদক ও ছিনতাই বিরোধী উঠান বৈঠক সম্পন্ন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী নাইজেরিয়ার গ্রামে সশস্ত্র হামলায় নিহত ৩০

স্টেলিন থারিয়াংকে ঘিরে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহারের দাবি, গোয়াইনঘাটে বিএনপির সংবাদ সম্মেলন

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট ::: সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন থারিয়াংকে নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনকে ‘মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে সংবাদ সম্মেলন করেছে গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৩টায় গোয়াইনঘাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাহিদুর রহমান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি একটি জাতীয় দৈনিকে স্টেলিন থারিয়াংকে সীমান্ত এলাকার চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ত উল্লেখ করে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর। প্রতিবেদনে উত্থাপিত অভিযোগের পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ বা তথ্য উপস্থাপন করা হয়নি বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, স্টেলিন থারিয়াং দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছেন। স্থানীয়ভাবে তিনি একজন সৎ, পরিচ্ছন্ন ও সমাজসেবামূলক ব্যক্তি হিসেবে পরিচিত।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট প্রতিবেদন প্রকাশের আগে স্টেলিন থারিয়াংয়ের বক্তব্য নেওয়া হয়নি এবং অভিযোগের সত্যতাও যাচাই করা হয়নি। পাশাপাশি দ্বৈত নাগরিকত্বের বিষয়টি নিয়েও অপপ্রচারের চেষ্টা করা হয়েছে বলে দাবি করা হয়।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, প্রকাশিত প্রতিবেদনে নিরোলা থমসন (জমিদারনি)কে স্টেলিন থারিয়াংয়ের মা হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ ভুল ও কাল্পনিক। প্রকৃতপক্ষে নিরোলা থমসন তার মা নন, তিনি তার ফুপু। এ ধরনের মৌলিক তথ্যগত ভুলই প্রমাণ করে যে যথাযথ তথ্য যাচাই ছাড়াই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে, যা দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।

সংবাদ সম্মেলন থেকে প্রকাশিত প্রতিবেদনের সুষ্ঠু তদন্ত, প্রকৃত তথ্য উদঘাটন, ভুল তথ্য সংশোধন করে একই গুরুত্বে প্রকাশ এবং বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বক্তারা বলেন, “স্টেলিন থারিয়াং আমাদের ইউনিয়নের সন্তান। তাই সত্য প্রতিষ্ঠার স্বার্থেই আমরা নিজেদের অবস্থান থেকে প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত সত্য উদঘাটন না হলে আমরা আইনি প্রক্রিয়ায় যেতে বাধ্য হব।”

এ সময় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain