শিরোনাম :
শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব চতুর্থবারের মতো প্রকাশ্যে গোনা হচ্ছে সিলেট হযরত শাহজালালের (র.) মাজারের দানবাক্সে টাকা সিলেটে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা মরহুম বাদশা আহমদ-এর স্মরণে আয়োজিত ‘বাদশা স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন সিলেটে পর্যটকদের হয়রানি, ৪ পুলিশ সদস্য বরখাস্ত সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় বাজারসংলগ্ন বালুমহালে ইজারার শর্ত লঙ্ঘন করে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে তিনটি বালুবাহী নৌকা ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং আটজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেনের নেতৃত্বে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে বালু ও নুড়ি পাথর পরিবহনে ব্যবহৃত তিনটি বালুবাহী নৌকার বডি ফুটো করে পানিতে ডুবিয়ে দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ পাথর উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে আটজনকে আটক করা হয়।

তবে অভিযানের সময় বৈধ ইজারাকৃত এলাকার ভেতরে নৌকা ক্ষতিগ্রস্ত করার অভিযোগ তুলে এর সমালোচনা করেছেন বালুমহালের ইজারাদার আব্দুল মান্নান। তিনি বলেন, বালু উত্তোলনের সময় স্বাভাবিকভাবেই বালুর সঙ্গে কিছু পাথর উঠে আসে। আমরা আলাদাভাবে কোনো পাথর উত্তোলন করি না। কোনো অনিয়ম হয়ে থাকলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারত। কিন্তু নৌকা ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত করা সমীচীন হয়নি।

এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain