শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :::  শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ড. ফজলুর রহিম কায়সার বলেছেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানার্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সৃজনশীল ও সাংস্কৃতিক চর্চার ব্যাপ্তি বাড়াতে হবে। সহপাঠ্যক্রমিক কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং শৃঙ্খলাবোধ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক নৈতিক শিক্ষা ও সংস্কৃতির সান্নিধ্যে বেড়ে উঠলে আমাদের তরুণ প্রজন্ম আগামী দিনে দেশের কাঙ্ক্ষিত নেতৃত্ব দিতে সক্ষম হবে।

তিনি আরো বলেন, বর্তমান ডিজিটাল যুগে তরুণ প্রজন্মকে প্রযুক্তিভিত্তিক অসচেতনতা ও অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করতে সহপাঠ্যক্রমিক কার্যক্রমের কোনো বিকল্প নেই। খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে দলগত চেতনা, শৃঙ্খলা এবং সহনশীলতার বিকাশ ঘটে। শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ যেভাবে মেধা ও নৈতিকতার সমন্বয়ে শিক্ষা প্রদান করছে, তা সত্যিই প্রশংসনীয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে প্রতিষ্ঠানের হলরুমে শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে (ইংরেজি ভার্সন) ‘বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষিকা তাজিন জাকিয়া এবং ফারজানা ইয়াসমিন এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও গভর্নিং বডির সদস্য নিয়াজ মো. আজিজুল করিম।

সভাপতির বক্তব্যে গোলাম রব্বানী বলেন, আমরা কেবল শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ফলাফলের দিকেই নজর দিচ্ছি না, বরং তাদের সার্বিক মানসিক ও নৈতিক বিকাশকে সমান প্রাধান্য দিচ্ছি। নিয়মিত খেলাধুলা, সাহিত্য-সংস্কৃতি চর্চা ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা দেশীয় সংস্কৃতি ও সঠিক মূল্যবোধের সাথে পরিচিত হচ্ছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এ ধরনের আয়োজন তাদের আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হতে সাহায্য করবে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক মো: মোস্তফা কামাল, কলেজ ইনচার্জ মো: রফিকুল ইসলাম মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের মাঝে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এদিকে সকালে প্রাথমিক বাংলা ভার্সন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মোহাম্মদ গোলাম রব্বানী সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দি ইসলামিত সোসাইটির সহ-সভাপতি মোহাম্দ আব্দুস শাকুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোসাইটির সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন প্রাথমিক বাংলা ভার্সনের কো-অর্ডিনেটর জাহানার বেগম আক্তার।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain