শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

বিয়াম ল্যাবরেটরি স্কুলে বই উৎসব

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ২০২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক পরিচালিত জেলার একমাত্র ইংলিশ ভার্সনের স্কুল ‘বিয়াম ল্যাবরেটরি স্কুল’এ বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় বিয়াম ল্যাবরেটরি স্কুলের মিলনায়তনে বই উৎসব পালিত হয়।
বই উৎসবে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তোলে দেন বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

স্কুলের সহকারী শিক্ষক অভিজিৎ রায়ের সঞ্চালনায় বই উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও বিয়াম ল্যাবরেটরী স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি শেখ মহি উদ্দিন ও তার সহধর্মিণী সৈয়দা সুমাইয়া আফরোজ এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নেজারত ডেপুটি কালেক্টার) মেহেদী হাসান।

এসময় আরও উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল হাসান, সহকারী শিক্ষক নাজিরা জাহান চৌধুরী, দিপায়ন চৌধুরী, রুমা চক্রবর্তী, ফারজানা আক্তার, আমিনা খাতুন, স্নিগ্ধা রায়, ,রাকিব হাসান, আব্দুর রাজ্জাক, জাকিয়া সুলতানা, ফারসিয়া বিনতে আলম, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
বই উৎসবে অভিভাবকদের পক্ষে স্কুলের নানা বিষয়ে জেলা প্রশাসকের কাছে দাবি-দাবা তোলে ধরেন সাবেক পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain