শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সিলেট মহানগর যুবলীগের কম্বল বিতরণ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ২৪৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে গরীব, অসহায় ও ছিন্নমুল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল (১০ জানুয়ারি) মঙ্গলবার রাতে নগরীর বিভিন্ন পয়েন্টে এই কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পিতার প্রতি যে সম্মান, ভালবাসা দেখিয়েছেন; সেটি পৃথিবীতে বিরল। তিনি নিজের স্বপ্নকে বিসর্জন নিয়ে পিতার স্বপ্নকে ধারণ করেছেন, লালন করেছেন এবং বাস্তবায়ন করে যাচ্ছেন। জাতির পিতার স্বপ্ন ছিল- দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো, দেশকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা। জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কন্যা হিসেবে তিনি জীবন্মৃত্যুর সন্নিকটে থেকেও উদ্দেশ্য থেকে এক চুলও পিছপা হন নি। পিতার প্রতি কন্যার ভালবাসার এমন নিদর্শন থেকে আজকের প্রজন্ম শিক্ষা গ্রহণ করতে পারে। শীতার্ত মানুষের জন্য আজ আমরা শীতবস্ত্র বিতরণ করেছি। একটি মানুষও যেন চলমান শীতে কষ্ট না পায় এ জন্য সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে থাকার আহবান জানান তারা।
সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, দেশে শীতের তীব্রতা বাড়ায় দরিদ্র ও অসহায় মানুষ অত্যধিক কষ্ট পাচ্ছে। শীত এলেই দরিদ্র অসহায় মানুষ শীতে কাতর হয়ে যায়, খাবারের চেয়েও তাদের শীত নিবারণ জরুরী হয়ে পড়ে। তাই সরকারের পাশাপাশি সিলেট মহানগর যুবলীগ এই মহৎ কাজ করে যাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, আব্দুর রব সায়েম, সুলতান মাহমুদ সাজু, তোফায়েল আহমদ তারেক, এমদাদ হোসেন ইমু, সাকারিয়া হোসেন সাকির, নুরুল হক শিপু, আবিদুর রহমান সুমেল, মাসুক মিয়া, হিবজুর রহমান, আব্দুল্লাহ জাবেদ প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain