শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

সুনামগঞ্জের ডলুরা বর্ডারহাটে অনিয়ম ও মাদক বন্ধের দাবীতে মানববন্ধন

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ২০০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের সীমান্তে ডলুরা বর্ডারহাটে অনিয়ম-দুর্নীতি ও মাদক বন্ধের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় সামাজিক সংগঠন ও সচেতন এলাকাবাসী। বুধবার বিকালে নারায়ণতলা বাজারে ফেনিবিল সমাজ কল্যাণ যুব সংঘ ও কোনাপাড়া সমাজকল্যাণ যুব সংঘের উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মোঃ নাজমুল ইসলাম ও বিল্লাল হোসেনের যৌথ সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মোঃ শাহ আলম, কোনাপাড়া সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি মোঃ জুবায়ের হোসেন, জাহাঙ্গীরনগর সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি কাজী মোঃ মমিনুল ইসলাম, জাহাঙ্গীরনগর ইউনিয়নের আওয়ামীলগের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র বিশ্বাস, সচেতন নাগরিক এম এ হান্নান, জাহাঙ্গীরনগর ইউপির ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ বাচ্চু শিকদার, মোঃ দেলোয়ার হোসেন, বিশিষ্ট্য মুরুব্বী সাবেক মেম্বার মোঃ শফিকুর রহমান মধু মিয়াসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, বর্তমান সরকার সীমান্ত এলাকার মানুষের ভাগ্যের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ বর্ডারহাট সৃষ্টি। ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকার মানুষের বৈধভাবে বেঁচে থাকা এবং চোরাচালান বন্ধের লক্ষ্যে ডলুরা বর্ডার হাটে প্রায় ৬শতাধিক পরিবারের কর্মসংস্থানের সুযোগ দিয়েছে সরকার। স্থানীয় একটি দুষ্টচক্র ও মাদক বিক্রেতাদের স্বার্থে বর্ডারহাটের আসল উদ্দেশ্য বিনষ্ট করছে এবং গুটি কয়েকজনের হাতে বাজারটি জিম্মি হয়ে পড়েছে। সরকারী বিধি বিধান অমান্য করে দুর্নীতিবাজদের আখড়া এবং মাদকের অভয়াশ্রমে পরিনত করেছে। অবাধে ভারত থেকে মাদক প্রবেশ করায় উঠতি বয়সী যুবক-যুবতীদের জীবন বিনষ্ট করছে। আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain