শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেটে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপন

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ৩৮১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  জাতীয় রাজস্ব বোর্ড সদস্য (কর জরীপ ও পরিদর্শন) মো. মাহমুদুর রহমান বলেছেন, বাংলাদেশ কাস্টমস রাজস্ব আদায়ের পাশাপাশি রাষ্ট্রীয় নিরাপত্তায় ঝুঁকি ও চোরাচালান প্রতিরোধ, জনস্বাস্থ্য সুরক্ষা, জীব ও বৈচিত্রে পরিবেশ ভারসাম্য রক্ষা, বাণিজ্য সহজীকরণ ও বিনিয়োগ বৃদ্ধি, দেশীয় শিল্পের বিকাশ ও রপ্তানী উন্নয়ন সর্বপরি আন্তর্জাতিক বাণিজ্যে দেশীয় অবস্থান সুসংহতকরণ ও স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে।

আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৩ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিলেটে নানা আয়োজনে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৩ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে রোজভিউ হোটেল, সিলেটে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন কর্ণেল জিএইচএম সেলিম হাসান, বিজিবিএম, পিএসসি, জি+,সেক্টর কমান্ডার, বর্ডারগার্ড বাংলাদেশ, সেক্টর সদর দপ্তর, সিলেট কর অঞ্চল, সিলেটের কর কমিশনার সৈয়দ জাকির হোসেন, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি মাওলানা খায়রুল হোসেন এবং সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়।

সেমিনারে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের যুগ্ম-কমিশনার জনাব মো. জাহাঙ্গীর আলম

“Nurturing the Next Generation: Promoting a Culture of Knowledge-sharing and Professional Pride in Customs’’ এই প্রতিপাদ্য সামনে রেখে এবারের আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপন করা হচ্ছে।

মূল প্রবন্ধ উপস্থাপনে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম।

সেমিনারে বক্তারা বলেন, কাস্টমস ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির সফল প্রয়োগ, আধুনিক ও স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা, উদ্ভাবনী পদ্ধতির প্রয়োগ এবং আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অংশীজনের পারস্পরিক মিথষ্ক্রিয়ায় বৈশ্বিক করোনার প্রভাবকে মোকাবেলা করে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গঠনে কাস্টমস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কাস্টমস তথা রাজস্ব বিভাগ তার সামগ্রিক প্রচেষ্টায় অর্থনীতির ক্ষতি পুষিয়ে নতুনভাবে ব্যবসা-বাণিজ্যের প্রসার ও বৃদ্ধি এবং টিকে থাকার লড়াইয়ের মাধ্যমে টেকসই সাপ্লাই চেইন ব্যবস্থা নিশ্চিত করবে।

বক্তারা আরও বলেন, মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও দেশে কাস্টমসের কার্যক্রম বন্ধ ছিল না। এ সময়ে ‘ফ্রন্টলাইনার’ হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে কাস্টমসের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain