শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট উইমেন চেম্বারের সাথে আইএলও’র বৈঠক

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ২১৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: আইএলও বাংলাদেশের ডিরেক্টর টমো পটিয়েনেন এর সাথে সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির এক মতবিনিময় সভা হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় নিজস্ব কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি স্বর্ণলতা রায় এর সভাপতিত্বে ও রিয়া রায়ের পরিচালনায় আলোচনা সভায় টমো পটিয়েনেন, বিনিয়োগ বৃদ্ধির ব্যাপারে তার পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন, সাথে সাথে নারী উদ্যোক্তাদের এগ্রো টুরিজম ব্যবসা আরো উন্নত করার কথা বলেন এবং নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ প্রশিক্ষণ ব্যবস্থার আশ্বাস দেন। এছাড়াও তিনি ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে উইমেন চেম্বার অব কমার্সের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরের প্রস্তাব করেন। এবং উইমেন চেম্বারের ভূয়শী প্রশংসা করেন। পরিশেষে তিনি তাদের তৈরি বিভিন্ন পণ্য পরিদর্শন করেন।
সভাপতির বক্তব্যে স্বর্নলতা রায় বলেন, নারী উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন জিনিস ইউরোপীয় বাজারে আরো রপ্তানি করার জন্য সহযোগিতা কামনা করেন। সেই সাথে সিলেটে একটি আন্তর্জাতিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য দাবি জানান।
সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির স্বাগত বক্তব্য রাখেন, সহ-সভাপতি লুবান ইয়াসমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রধান প্রযুক্তিগত উপদেষ্টা লাইগা ডুমিংগো, এল্যক্সা চিছাম, সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক মিঠু দাস জয়।
উপস্থিত ছিলেন- সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সানজিদা কানম, নাসিমা বেগম, পরিচালক তাসমিনা আক্তার, বিউটি বর্মন, সৈয়দা রাবেয়া আক্তার রিয়া, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সচিব মিনাক্ষী পাল প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain