শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

জীবনের যে কোন প্রাপ্তির চেয়ে ভাল বন্ধু পাওয়াটা বেশি সৌভাগ্যের- ফ্রেন্ডস্ ফাউন্ডেশন ‘৯১

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৬ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া:: যৌবনের বন্ধুই শ্রেষ্ঠ বন্ধু। যৌবনের বন্ধুত্বই সেরা বন্ধুত্ব। কারণ এখানে পুরোটা সময় জুড়েই প্রাণের উপস্থিতি। জীবনের যে কোন প্রাপ্তির চেয়ে ভাল বন্ধু পাওয়াটা বেশি সৌভাগ্যের। যার জীবনে যত ভাল বন্ধু আছে তার জীবন ততই পরিপূর্ণ। বন্ধু মানে সুখ-দুঃখের এক মজবুত ভরসা, বন্ধু মানে চাড়াই উৎরাই সমান পথে এগিয়ে চলার অনুপ্রেরণা।

মানুষের জীবনে প্রতিটি ধাপে ধাপে শত সহস্র বন্ধুর দেখা মেলে। এদের কখনো মন থেকে ভোলা যায় না, তবে জীবন সংগ্রামের ব্যস্ততার কারণে হয়তো নিয়মিত খোঁজ-খবর রাখা হয়ে ওঠে না। কিন্তু দিনশেষে এরাই গেঁথে থাকে অন্তরে, বাস্তবে সচরাচর দেখা না মিললেও স্মৃতির পাতায় আজীবন রয়ে যায় অমলিন।’

মঙ্গলবার ৩১ জানুয়ারি রাত ৮ ঘটিকায় সিলেট জেল রোডস্থ হোটেল পানসি ইন হল রুমে এসএসসি-৯১ সিলেট বিভাগের স্বনামধন্য তিন বন্ধু মোঃ ফখর উদ্দিন রাজী সিলেটের একমাত্র পাঁচ তাঁরকা হোটেল গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রির্সোট এর ব্যবস্হাপনা পরিচালক ‘ডেইরী আইকন২১’ বাংলাদেশের একজন সফল খামারী নির্বাচিত হওযায়, জৈন্তাপুর থানার এস.আই মোঃ সিরাজুল ইসলাম পুলিশ পরিদর্শক পদে পদন্নোতি পাওয়ায় এবং এডভোকেট মোঃ সালমান উদ্দিন সিলেট আইনজীবি সমিতির যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় এসএসসি -৯১ সিলেট বিভাগীয় গ্রুপের পক্ষ থেকে এক জমকালো সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়।

উক্ত সন্মাননা অনুষ্ঠানে ৯১ ব্যাচের বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ মুহিবুর রহমান, ফয়ছল আহমদ ছৌঃ, মোঃ সিরাজুল ইসলাম, এড. সলমান উদ্দিন, ফকরুদ্দিন রাজী, মোঃ সোহেল রানা, মাসুদ আহমেদ, উৎফল বড়ুয়া, মোঃ সরওয়ার হোসেন সেলিম, কামাল আহমদ, এনামুল হক লিলু, মাহবুব লস্কর, মামুন আহমদ, এড. ইশাতাক আহমদ সুহেল, নুরুল আমিন, মনোহর হোসেন রাজীব, সিমিন আক্তার ছৌঃ, নাজমুল ইসলাম টিটন, অনুরূপ আচার্য্য, বাসু দেব পাল, সুশান্ত দেব, কামরুজ্জামান মুরাদ, জালাল উদ্দিন, শাহ ইসমাইল, মোঃ মামুনুর রশীদ, মাহবুবুর রহমান বাচ্চু, লায়েক আহমদ, আবুল হোসেন, মোঃ মাহবুব আহসান, ফারহানা রহমান, ফারুক আহমদ, মোঃ সামছুল হক, কামাল আহমদ লিটন, বিপ্লব পাল, মোঃ ফয়ছল আহমদ প্রমুখ ।

তাহাদের এই সফলতার সুবাতাস সর্বত্র প্রবাহিত হোক, সফলতায় উপকৃত হোক সহস্র মানুষ ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain