শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

লালাখানে নৌকা উল্টে পানিতে ডুবে ব্যবসায়ী নিহত

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৬ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ :: জৈন্তাপুরের লালাখালে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন সিলেটের সিলেট তরুণ ব্যবসায়ী ফয়েজ আহমেদ চৌধুরী রিপন।

গত (২ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে লালাখানে নৌকা উল্টে তিনি পানিতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে সিলেটে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ফয়েজ আহমেদ চৌধুরী নগরের শিবগঞ্জের মৌচাক আবাসিক এলাকার বাসিন্দা ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র সদস্য, সিলেট মেট্রিপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজর’র ফাউন্ডার মেম্বার, সিলেট-কুশিয়ারা লায়ন্স ক্লাবের সাধারণ সম্পাদক।

তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান- ওই ব্যক্তি তার তিন বন্ধুর সঙ্গে লালাখালে বেড়াতে গিয়েছিলেন। নৌকায় চড়ে তারা নৌকার ছাউনির উপর উঠে ছবি তুলছিলেন। এসময় তাদের নড়চড়ায় নৌকা উল্টে যায়। বাকিরা সাতরে উপরে উঠলেও রিপন সাতার না জানার কারণে আর উঠতে পারেননি।

ব্ন্ধুরা তাকে উদ্ধারে করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের দায়িত্বরত চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ওসমানীতে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা রিপনকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার(৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে হযরত মানিকপীর (রহ.) গোরস্থানে তাবে দাফন কার হাবে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain