শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেটের জালালাবাদ কলেজে একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন প্রোগ্রাম

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ হায়াতুল ইসলাম আখঞ্জী বলেছেন, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির প্রসারের যুগ। প্রযুক্তিনির্ভর মানসম্পন্ন শিক্ষা ছাড়া দক্ষ মেধাবী শিক্ষার্থী গড়ে তোলা সম্ভব নয়। আর মেধাবী শিক্ষার্থী ছাড়া দেশ জাতিকে এগিয়ে নেয়া সম্ভব নয়। প্রযুক্তি নির্ভর মেধাবী শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ দেশ গড়ার হাতিয়ার। সিলেটের শিক্ষা ব্যবস্থায় জালালাবাদ কলেজ অগ্রনী ভুমিকা পালন করছে। এর ধারা অব্যাহত থাকলে সিলেটবাসী উপকৃত হবে।
তিনি সোমবার সকালে জালালাবাদ কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং কলেজের বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নগরীর সোবহানীঘাটস্থ কলেজে ক্যাম্পাসে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ব্যাংকার ও জালালাবাদ কলেজের ডিরেক্টর এ.কে.এম বদরুল আমিন।
বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক সালমা আক্তার ও আইসিটি বিভাগের প্রভাষক সাব্বির আহমদ মিজানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মিজানুর রহমান তাপাদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ও কলেজ কো-অর্ডিনেটর ছায়েম আহমদ চৌধুরী।
শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা বেগম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আব্দুস শাকুর, সমাজকর্ম বিভাগের প্রভাষক ফরিদ আহমদ। অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন এডভোকেট সিরাজ আলী মীর।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ কলেজের বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করেন।
সভাপতির বক্তব্যে এ.কে.এম বদরুল আমিন বলেন, সিলেটে প্রথম পূর্ণাঙ্গ স্মার্ট ক্যাম্পাস হিসেবে জালালাবাদ কলেজ অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে আজকের অবস্থানে এসেছে। এক্ষেত্রে কলেজের পরিচালনা পর্ষদ, শিক্ষকমন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জালালাবাদ কলেজ সকল ক্ষেত্রে তার সফলতা ধরে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain