শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেটে কলেজছাত্রী সনিয়ার গলাকাটা লাশ উদ্ধার

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগরের শেখঘাট থেকে সনিয়া বেগম (২০) নামে এক কলেজছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে কোতোয়ালি থানাপুলিশ।

রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে শেখঘাট খুলিয়াটুলার নীলিমা আবাসিক এলাকার ১৪ নম্বর বাসা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

সনিয়া সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও গ্রামের সেলিম মিয়ার মেয়ে। তিনি দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, রবিবার সকালে হঠাৎ করে সনিয়ার পিতা সেলিম মিয়া অসুস্থ হয়ে পড়লে তাঁকে নিয়ে হাসপাতালে যান পরিবারের সদস্যরা। তখন ঘরে শুধু সনিয়া ও তার ভাবি ছিলেন। দুপুর ১২টার দিকে সনিয়ার সাড়াশব্দ না পেয়ে তার ভাবি সনিয়ার কক্ষে গিয়ে বিছানার উপরে গলাকাটা অবস্থায় দেহ পড়ে থাকতে দেখেন। এসময় হাসপাতালে যাওয়া পরিবারের সদস্যদের খবর দেন সনিয়ার ভাবি। তারা বাসায় ফিরে পুলিশে খবর দিলে দুপুর পৌনে ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। মরদেহের পাশ থেকে কাপড় কাটার একটি কাঁচি জব্দ করে পুলিশ।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম জানান, আমরা প্রাথমিকভাবে ধারনা করছি- এটি একটি হত্যাকাণ্ড। নিহতের গলায় গভীর কাটা রয়েছে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন- এ ঘটনায় একজনকে আমরা সন্দেহ করছি। তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করছি না। তাকে আটকের চেষ্টা করা হচ্ছে।
এদিকে, সনিয়া টিকটক করতেন বলে একটি সূত্র জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain