শিরোনাম :
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী

সিলেটে বসন্ত উৎসবের শুরুতে বাসন্তী রাঙা সাজে

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৬ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ :: করোনার বিরতির পর নতুন উদ্যমে নানা কর্মসূচির মধ্য দিয়ে সিলেট এমসি কলেজে বসন্ত উৎসব পালন করা হয়েছে। ঋতুরাজ বসন্তকে বরণ করে নিয়ে এমসি কলেজের সাংস্কৃতিক সংগঠন মোহনা এ উৎসবের আয়োজন করে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে কর্মসূচির উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আশরাফুল কবীর।

ঐতিহ্যের বসন্ত উৎসবের শুরুতে বাসন্তী রাঙা সাজে শোভাযাত্রা করেন শিক্ষক শিক্ষার্থীরা। এদিন সকাল ১০টায় বসন্ত শোভাযাত্রা বের করা হয়। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে গিয়ে মিলিত হয়। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত বাংলা লোকসংগীতের অন্যতম প্রধান শিল্পী সুষমা দাশকে সম্মাননা জানানো হয়। এ সময় তিনি তার কণ্ঠে সঙ্গীত পরিবেশন করেন। একইসাথে অনুষ্ঠানে সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল নাচও উপস্থাপন করা হয়।

এদিকে দিনব্যাপী আয়োজিত বসন্ত উৎসব মাতিয়ে রাখবে মোহনাসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।

এ সময় বক্তারা বলেন, আমাদের সংস্কৃতির নিজস্ব ঐতিহ্য রয়েছে। আমাদের সেই ঐতিহ্য ধরে রেখেছে মোহনা। উৎসবে শত শত শিক্ষার্থী নিজ নিজ প্রতিভা তুলে ধরে। করোনার বিরতির পর নতুন উদ্যমে এবার বসন্ত উৎসবে মেতেছে শিক্ষার্থীরা। নব আনন্দে জেগে ওঠার অনুপ্রেরণা যোগাবে এমন আনন্দ আয়োজন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain