শিরোনাম :
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী

সিলেটে বইমেলা পরিদর্শনে আনোয়ারুজ্জামান চৌধুরী

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত প্রথম আলো বন্ধুসভা আয়োজিত বইমেলা পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। (১৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিকেলে তিনি বইমেলায় গিয়ে বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন ও কয়েকটি বই কিনেন।
পরিদর্শনকালে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, বই পড়লে মানুষের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হয়। এজন্য আমাদের বেশী করে বই পড়তে হবে। ফেইসবুক ইউটিউবের এই যুগে মানুষ দিনে দিনে বই বিমুখ হয়ে যাচ্ছে, এরকম মেলা মানুষকে বইয়ের প্রতি আকৃষ্ট করবে।
তিনি বলেন, প্রথম আলো বন্ধুসভা আয়োজিত বইমেলা সিলেটে ব্যতিক্রম দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। তারা এখানে দীর্ঘদিন থেকে মেলা আয়োজনের মাধ্যমে সিলেটের কৃষ্টি কালচার তুলে ধরছে। তিনি সিলেটবাসীকে মেলায় এসে বই কেনার জন্য আহবান জানান। এরকম একটি বইমেলা আয়োজনের জন্য প্রথম আলো বন্ধুসভাকে ধন্যবাদ জানান।
বইমেলা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বিজিত চৌধুরী, জগদীশ চন্দ্র দাশ, সিলেট জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মবশ্বির আলী, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগে সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিঠু সহ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain