শিরোনাম :
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী

শিবগঞ্জে অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ষয়ক্ষতি

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট নগরীর শিবগঞ্জ গোলাপবাগ এলাকার একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করেছেন।

স্থানীয় ও ভাড়াটিয়ারা জানান, গোলাপবাগের ৪৫নং বাসায় আজ বুধবার সকালে হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টিনশেডের বাসাটিতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটও ঘটনাস্থলে যায়।

ওই বাসায় দুজন ভাড়াটিয়া থাকেন। তাদের একজন সিএনজি অটোরিকশাচালক আব্দুল জলিল জানান, আগুনে তার দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরেক ভাড়াটিয়া হামিদা বেগম কাপড় সেলাইয়ের কাজ করেন। তিনি দাবি করেছেন, অগ্নিকাণ্ডে তার বেশকিছু কাপড় পুড়ে গেছে। সবমিলিয়ে তার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, ক্ষয়ক্ষতির পরিমাণ ২ লাখ টাকার মতো।

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন সিলেটভিউকে বলেন, শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।

তিনি বলেন, আগুনে ২ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে, অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেছেন স্থানীয় ২৪নং ওয়ার্ড কাউন্সিলর সুহেল আহমদ রিপন। আজ দুপুর ১২টার দিকে তিনি ঘটনাস্থলে যান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain