শিরোনাম :
সিলেট ওসমানী হাসপাতাল: চিকিৎসকদের সময়ানুবর্তিতার নোটিশ দিয়ে আলোচিত পরিচালককে বদলি সিলেট আসছেন আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ নিখোঁজ সুমা বেগম এর সন্ধান চেয়ে স্বামী জালালাবাদ থানায় ডায়েরি সিলেট স্বেচ্ছাসেবক দলের সাথে মহানগর বিএনপি মতবিনিময় সিলেট সীমান্তে ১ কোটি ৮৬ লাখ টাকার চোরাচালান পণ্য আটক ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে!

নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৯২৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: মধ্য নভেম্বরে এসএসসি ও সমমান পরীক্ষা এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল এক্সিবিউশন অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ তথ্য জানান তিনি।

করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা প্রসঙ্গে দীপু মনি জানান, করোনা সংক্রমণ নিয়ে এমন কোন পরিস্থিতি তৈরী হয়নি, যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে; সংক্রমণের ঘটনাগুলোতে স্কুলের সবার পরীক্ষা করা হয়েছে। প্রশাসন পরিস্থিতি মনিটরিং করছে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এসএসসি এবং এইচএসসি পরীক্ষা আশা করছি সময়মতো হবে। নভেম্বর এবং ডিসেম্বরে আমরা তারিখ ঠিক করছি। মধ্য নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরের গোড়ায় এইচএসসি পরীক্ষা হবে।’
এ ছাড়াও তিনি বলেন, ‘যদি প্রয়োজন হয় শিক্ষাপ্রতিষ্ঠান আমরা বন্ধ করে দেব। এখন পর্যন্ত তেমন পরিস্থিতির উদ্ভব হয়নি। যদি কোথাও হয় তাহলে নিশ্চই আমরা ব্যবস্থা নিব।’

দেশে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে শুরু করলে গত বছরের ১৭ মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

২০২০ সালের মার্চে সংক্রমণ দেখা দেওয়ার ঠিক আগেই এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছিল। কিন্তু এইচএসসি পরীক্ষার্থীরা আটকে যান।
ছুটির সময় কোনো পাবলিক পরীক্ষা হয়নি। গত বছরের এইচএসসি পরীক্ষার্থীদের মূল্যায়ন ফল প্রকাশ করা হয় তাদের এসএসসি ও জেএসসির ফলের গড় করে। কিন্তু চলতি বছরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়া সম্ভব হয়নি।
এরই মধ্যে একাধিকবার স্কুল ও কলেজ খোলার দিনক্ষণ নির্ধারণ এবং প্রস্তুতি নেওয়ার কথা বলা হলেও মহামারি পরিস্থিতির উন্নতি না হওয়ায় তা সম্ভব হয়নি। করোনা সংক্রমণ কমে আসায় সর্বশেষ ১২ সেপ্টেম্বর স্কুল ও কলেজ খোলার সিদ্ধান্ত জানায় সরকার।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain