শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল’র কমিটি গঠন

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১১ জুন, ২০২৩
  • ২৭৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশী বৌদ্ধদের সর্বপ্রাচীন বৌদ্ধ যুব সংগঠন, ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত, স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কতৃক স্বীকৃত, বিশ্ব বৌদ্ধ সৌভাতৃত্ব সংঘ (WFBY) এর আঞ্চলিক কেন্দ্র “বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ” একটি সামাজিক ও মানবিক সংগঠন প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশে এই পরিষদ ২২ টি অঞ্চল কমিটি রয়েছে তারই মধ্যে সিলেটে একটি অঞ্চল কমিটি ২০১৭ সাল থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার ৯ জুন ২০২৩-২০২৪ বছরের নতুন কমিটি গঠন কল্পে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর সভাপতি উৎফল বড়ুয়ার সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিগত বছরগুলোর বিভিন্ন সামাজিক মানবিক কার্যক্রম গুলো তুলে ধরেন বাবৌযুপ সিলেট অঞ্চল এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রানা বড়ুয়া। পরিষদের আগামী কর্মপরিকল্পনা, সামাজিক ও মানবিক কার্যক্রমগুলো বেগবান করে সংগঠনকে আরো কিভাবে গতিশীল করা যায় সে বিষয়ের উপর আলোকপাত করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চল উপদেষ্টা তপন কান্তি বড়ুয়া মান্না, বরনময় চাকমা, অধ্যাপক বরন চৌধুরী, সিনিয়র সহ সভাপতি অংশু মারমা, সহ সভাপতি তপতি বড়ুয়া, শিমুল মুৎসুদ্দী, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাজু বড়ুয়া, রেনেসাঁ মুৎসুদ্দী, সাংগঠনিক সম্পাদক দিলু বড়ুয়া, অর্থ সম্পাদক পলাশ বড়ুয়া প্রমুখ।
বক্তারা বলেন, সামাজিক ও মানবিক সংগঠন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চল মানব কল্যাণে নিবেদিত ভূমিকা রেখে সিলেটের মাটিতে জাতিধর্ম নির্বিশেষে মানবিক কাজের পাশাপাশি বৌদ্ধদের জাতীয় ও ধর্মীয় অনুষ্ঠানগুলো ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে পালন করে যাচ্ছে। আগামিতেও এই ধারা অব্যাহত থাকুক।

পরে উপস্থিত সকলের সন্মতিতে লিটন বড়ুয়াকে সভাপতি, দিলু বড়ুয়াকে সাধারণ সম্পাদক, পলাশ বড়ুয়াকে সাংগঠনিক সম্পাদক ও সেবু বড়ুয়াকে অর্থ সম্পাদক করে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের ২০২৩-২৪ সালের একটি কার্যকরী কমিটি ঘোষণা করেন বর্তমান সভাপতি উৎফল বড়ুয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রানা বড়ুয়া। সভা শেষে ইঞ্জিনার রানা বড়ুয়ার কন্যা অর্নিতা বড়ুয়ার জন্মদিন পালনে আনন্দ বিতরণ ও সভাপতি লিটন বড়ুয়ার পরিবারের সৌজন্যে নৈশভোজ এর আয়োজন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain