শিরোনাম :
শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত

ইরানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৬

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :: ইরানের উত্তরাঞ্চলীয় দমঘন শহরের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ছয় শ্রমিক নিহত হয়েছেন। রোববার দমঘন শহরের ওই কয়লা খনির ৪০০ মিটার গভীরে বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে। সোমবার ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএর বরাতে এ তথ্য জানিয়েছে দ্য খালিজ টাইমস।

আইআরএনএ এক প্রতিবেদনে জানায়, ইরানের উত্তরাঞ্চলীয় শহর দামঘানের ৪০০ মিটার গভীরে একটি সুড়ঙ্গে বিস্ফোরণটি ঘটে। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় বলে জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রোববার কয়লা খনির একটি সুরঙ্গে বিস্ফোরণ ঘটেছে। এতে খনিতে কর্মরত ছয় শ্রমিক আটকা পড়ে।’

বিস্ফোরণের পর পর আটকে পড়া খনি শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করা হলেও তখন উদ্ধার অভিযান ব্যর্থ হয়। পরে সোমবার সকালে শ্রমিকদের মৃতদেহগুলো উদ্ধার করা হয়।

আইআরএনএর প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যায়, খনি দুর্ঘটনাস্থলে অন্যান্য শ্রমিকরা ধ্বংসস্তূপের নিচ থেকে তাদের সহকর্মীদের মরদেহ উদ্ধারের চেষ্টা করছেন।

এর আগে ২০২১ সালের মে মাসে, একই খনিতে ধসের কারণে দুই শ্রমিক মারা গিয়েছিল।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain