শিরোনাম :
শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত

ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৮

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :: ইউক্রেনের একটি বিদ্যুৎকেন্দ্রে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৮ জন আহত হয়েছেন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সপ্তাহেরসবচেয়ে বড় হামলা চালায় রাশিয়া। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পরে ইউক্রেনের অন্তত পাঁচটি অঞ্চল। এর আগে গত বছর শীতে কিয়েভের একটি কেন্দ্রে হামলার পর লাখ লাখ মানুষ অন্ধকারে দিন কাটাচ্ছিল।

একইদিন পৃথক এক হামলায় অন্তত দুইজন ইউক্রেনীয় নাগরিক প্রাণ হারিয়েছে বলে দাবি করেছেন দেশটির কর্মকর্তারা। ইউক্রেনীয় আইনপ্রণেতা আন্দ্রি ওসাশুক এক্স-এ দেওয়া এক পোস্টে বলেন, ‘শীত আসছে, আর এখনই রাশিয়া আমাদের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাল।

গ্রিড অপারেটর উকরেনোজো বলেন, গত ছয়মাসে বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার হামলা ঘটনা এটাই প্রথম। এতে করে লিভনে, জিতোমির, কিয়েভ, নিপ্রোপেট্রোভস্ক ও খারকিভের অনেক এলাকার বিদ্যুৎ চলে গেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দাবি করা হয়, তারা সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এছাড়া রেডিও গোয়েন্দা অবকাঠামো ও সেনা প্রশিক্ষণকেন্দ্র লক্ষ্য করে হামলা চালায়।

এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, বিদ্যুৎকেন্দ্র মেরামতের কাজ শুরু করেছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain