শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

প্রেমের টানে ফিলিপাইনি তরুণী এখন হবিগঞ্জে-গ্রহণ করেন ইসলাম ধর্মও

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: প্রেমের সম্পর্ককে সার্থক করতে হাজার মাইল দূর ফিলিপাইন থেকে জুবেলিন নামে এক তরুণী এখন হবিগঞ্জের মাধবপুরে। শুধু তাই নয়, এরই মধ্যে নিজের নাম পরিবর্তন করে জুবেলিন থেকে জান্নাত রহমান হয়ে বিয়েও করেছেন প্রেমিক আশিকুর রহমান মিশুকে।

এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি লোকমুখে প্রচার হতে থাকলে বিদেশি বধূকে দেখতে আশিকুরের বাড়িতে গিয়ে ভিড় করছেন উৎসুক জনতা। আশিকুর রহমান মিশু একজন কাতার প্রবাসী। তিনি মাধবপুর উপজেলার উপজেলার ধর্মঘর ইউপির গোবিন্দপুর কামারহাটি গ্রামের স্কুল শিক্ষক লুৎফুর রহমানের ছেলে।

জানা যায়, ফিলিপাইনে তরুণী জুবেলিন কাতারে চাকরি করার সুবাদে ৫ বছর আগে পরিচয় হয় প্রবাসী আশিকুর রহমান মিশুর সঙ্গে। পরে তাদের মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। পরবর্তীতে যা হয়ে উঠে গভীর থেকে গভীরতম। সম্প্রতি মিশু দেশে চলে আসছে ফিলিপাইনি ওই তরুণীও খবর পেয়ে বাংলাদেশে ছুটে আসে। এক পর্যায়ে গত ৪ মার্চ ফিলিপাইনি ওই তরুণী প্রেমিক আশিকুর রহমান মিশুকে পেতে তার গ্রামের বাড়িতে চলে আসেন। পরে তারা ৫ মার্চ মঙ্গলবার হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করেন। গ্রহণ করেন ইসলাম ধর্মও।

মিশুর চাচা আমিনুল ইসলাম সুমন বলেন, অন্য সব বিয়ের চেয়ে এটি ছিল ভিন্ন একটি বিয়ে। বিদেশি নব বধূকে দেখতে মানুষের ভিড় লেগেই আছে। পরিবার বলছে ছেলের সুখে আমরাই সুখি। ভিন দেশি মেয়ে আমাদের ছেলেকে ভালোবেসে হাজার মাইল দূর থেকে এসেছে। পুরোপুরি বউয়ের মর্যাদা দিয়েই আমরা তাকে রাখবো।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain