শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

কানাইঘাটে আখলাক এর বাড়ি ফেরা হলো না

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  সিলেটের কানাইঘাট উপজেলায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আখলাক হোসেন নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো ৪ জন। গত শুক্রবার (৮ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের চটিগ্রাম জামে মসজিদের গাজী বোরহান উদ্দিন সড়কে এ ঘটনা ঘটে।

 

আখলাক কানাইঘাট সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। সে কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল পুরানফৌদ গ্রামের স্কুল শিক্ষক বদরুল আলম উজ্জ্বলের ছেলে।

 

জানা গেছে, আখলাক তার অপর দুই সহপাঠি কামরুল ও ইমন উদ্দিনকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে চটিগ্রাম জামে মসজিদের পাশে আসামাত্র অপরদিক থেকে আসা চটিগ্রামের আব্দুল্লাহর মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই মোটরসাইকেল দুমড়ে-মোচড়ে গিয়ে মোটরসাইকেল আরোহী ৪ জনই আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় কলেজ শিক্ষার্থী আখলাক হোসেন ও আব্দুল্লাহকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদেরকে গুরুতর অবস্থায় চিকিৎসকরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষনা করেন চিকিৎসকরা।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain