শিরোনাম :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেটে কোনো হিন্দুর বাড়ি ও মন্দিরে হামলা হয়নি-মুসলিমরা পাহারা দিচ্ছেন

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর পাল্টে যায় সিলেটসহ সারা দেশের দৃশ্যপট। শেখ হাসিনার দেশ ছাড়ার খবর চাউর হওয়ার পর মুহুর্তে আত্মগোপনে চলে যান সরকারের মন্ত্রী-এমপি এবং আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতারা।
এদিকে, গত কয়েকদিন থেকে সিলেটসহ সারা দেশে হিন্দু ধর্মালম্বীদের ব্যানারে তাদের বাসা-বাড়ি ও মন্দিরে হামলা করা হচ্ছে বলে অভিযোগ তুলে বিক্ষোভ করছেন। গতকাল রবিবার (১১ আগস্ট) বিকালে সম্মীলিত সনাতনী ছাত্র সমাজের উদ্যোগে সিলেট মহানগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। তবে সিলেটে সাধারণ হিন্দুদের উপর বা তাদের বাসা-বাড়িতে এখন পর্যন্ত কোনো হামলা হয়নি বলে জানিয়েছে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ।

এছাড়া কোথাও কোনো মন্দিরে হামলার ঘটনা ঘটেনি বলেও নিশ্চিত করেছে সংগঠনটি। বরং হিন্দুদের উপাসনালয় ও বাড়িঘরের নিরাপত্তায় পাড়ায় পাড়ায় মাইকিং করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। ৫ আগস্টের রাত থেকে অনেক মন্দিরে মুসলিমরা পাহারা দিচ্ছেন- এমন দৃশ্যও দেখা গেছে। ছাত্র আন্দোলনের নেতারাও মন্দিরে মন্দিরে ঘুরে হিন্দু ধর্মাবলম্বীদের সাহস ও আশ্বাস দিচ্ছেন।

 

এদিকে, ওই থেকেই সিলেটের বিভিন্ন মন্দিরে হামলার গুজব ছড়িয়ে পড়ে। যদিও তার সত্যতা পাওয়া যায়নি। হিন্দুদের উপাসনালয় ও বাড়িঘরের নিরাপত্তায় ৫ আগস্ট রাত থেকেই পাড়ায় পাড়ায় মাইকিং করেছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। অনেক মন্দির পাহাড়াও দিচ্ছেন রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং মাদারাসার ছাত্ররা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও মন্দিরে মন্দিরে ঘুরে হিন্দু ধর্মাবলম্বীদের সাহস ও আশ্বাস দিচ্ছেন।

হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, সিলেট জেলা শাখার এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমার জানামতে- সিলেটে এখন পর্যন্ত সাধারণ কোনো হিন্দু আক্রান্ত হননি। ঢালাওভাবে হিন্দুদের বাড়িতে হামলা হচ্ছে- এমন কথা গুজব। দেশ শান্তিতে থাকুক- আমরাও এটাই চাই।’নিজ ধর্মেল সবাইকে গুজব এড়িয়ে চলার পরামর্শ দেন ওই হিন্দু সংগঠনের নেতা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain