শিরোনাম :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

কোতোয়ালী থানা ওসি’র সাথে মতবিনিময়

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  খেলাফত মজলিস সিলেট মহানগরী সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান বলেছেন, ছাত্র-জনতার গণ-আন্দোলনে স্বৈরাচারী সরকার পালিয়ে গেলে দেশের মুক্তিকামী জনতা যখন আনন্দ উল্লাসে রাজপথে নেমে আসে, তখন একটি চিহ্নিত মহল সরকারী অফিস, স্থাপনা ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটে মেতে উঠে। অগ্নি-সন্ত্রাস কোন রাজনৈতিক কালচার হতে পারেনা। রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টকারীরা দেশ-জাতীর শত্রু। দেশকে এগিয়ে নিতে হলে দুর্নীতি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।

খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ কোতোয়ালী মডেল থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) এম. নুনু মিয়ার সাথে সৌজন্য সাক্ষাত শেষে থানার ক্ষতিগ্রস্থ স্থাপনা পরিদর্শনকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আজ ১৩ আগস্ট ২০২৪ মঙ্গলবার দুপুরে খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার নেতৃবৃন্দ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ এম. নুনু মিয়ার সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সিলেটের আইন সৃংখলার উন্নতি, রাজনৈতিক, সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির আবহমান ঐতিহ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। ওসি এম. নুনু মিয়া খেলাফত মজলিস নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আইন সৃংখলার উন্নততিকল্পে সবাইকে আন্তরিক সহযোগিতার আহবান জানান।
খেলাফত মজলিসের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, আব্দুল হান্নান তাপাদার, সাধারণ সম্পাদক হাফিজ জাবেদুল ইসলাম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, নির্বাহী সদস্য জুবায়ের আহমদ, কোতোয়ালী পশ্চিম থানা সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, কোতোয়ালী পূর্ব থানা সভাপতি জাহেদ আহমদ চৌধুরী, ১৩ নং ওয়ার্ড সভাপতি মাওলানা সোহাইল আহমদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain