শিরোনাম :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

শেখ হাসিনাকে দেশে এনে গণহত্যার বিচার করতে হবে : কাইয়ুম চৌধুরী

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে তার দোসররা দেশের নিরিহ ছাত্রজনতাকে পাখির মতো গুলি করে নির্বিচারে হত্যা করা হয়েছে। এখন সারাদেশে অসংখ্য ছাত্রজনতা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের বিচারের আশ্বাসের দেশবাসী আশ্বস্ত হয়েছে। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে আহত সকলের বিনা খরচের চিকিৎসা দেয়ার ঘোষনা দিয়েছেন। বিষয়টিকে দেশবাসী ইতিবাচক ভাবে নিয়েছেন। আমরা অবিলম্বে গণখুনি শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। আমরা আশাবাদী যে, গুম-খুনের রানী গণখুনি শেখ হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ।

মঙ্গলবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে গত ৫ আগস্ট আওয়ামী স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে কুশিয়ারা কনভেনশন হলের সামনে পুলিশের গুলিতে আহত হয়ে লাইফসাপোর্টে থাকা ১০ম শ্রেণীর ছাত্র রাইহান আহমদের পরিবারের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সৌজন্যে স্বাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি হাজী শাহাব উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক এড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, মামুনুর রশিদ মামুন ও কোহিনুর আহমদ, সহ দফতর সম্পাদক মাহবুব আলম, সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, হেলাল উদ্দিন আহমেদ, সুহেল ইবনে রাজা, আব্দুল মালিক মল্লিক, হাজী পাবেল রহমান, মকসুদুল করিম নুহেল, রাসেল আহমদ রানা, রাসেল আহমদ, রাজু আহমেদ, রিফল আহমদ, নাহিদ আহমদ, আল আমিন, অপু সুলতান, মোহাম্মদ আব্বাস, রাসেল আহমদ, জুয়েল আহমদ, জহুরুল ইসলাম প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain