শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

জিনের বাদশা’ পরিচয় দিয়ে ঝিনাইদহে প্রতারণার সময় আটক ৩

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ঝিনাইদহে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরের ধোপাঘাটা ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- গাইবান্ধা গ্রামের গোবিন্দগঞ্জ উপজেলার সমসপাড়া গ্রামের আজিজর রহমানের ছেলে নূর আলম (২৩), একই গ্রামের আবুবক্কর সিদ্দিকের চেলে মামুন হোসেন (৩৪) ও দুলা মিয়া ওরফে দুলুর ছেলে সাইফুল ইসলাম (৩৫)।

ঝিনাইদহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম জানান, গত ০১ সেপ্টেম্বর ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে মোবাইলে জিনের বাদশা পরিচয় দিয়ে একটি চক্র প্রতারণা শুরু করে আসছে। চক্রটি স্বামী, সন্তান ও পরিবারের সদস্যদের ক্ষতির ভয় দেখিয়ে ওই নারীর কাছ থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। সর্বশেষ বুধবার ওই ভুক্তভোগী নারীর কাছে চক্রটি স্বর্ণালংকার দাবি করে। বিষয়টি ওই নারী পুলিশকে অবগত করান। পুলিশের পরামর্শে স্বর্ণালংকার নেওয়ার জন্য চক্রটিকে ঝিনাইদহে আসতে বলে। প্রতারক চক্রটি স্বর্ণালংকার নিতে গাইবান্ধা থেকে ঝিনাইদহ আসে। সেসময় পুলিশ তাদের ঝিনাইদহ শহরের ধোপাঘাটা ব্রিজ এলাকা থেকে আটক করে। আটক গাইবান্ধার নূর আলম, মামুন হোসেন ও সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে নিজেদের জিনের বাদশা পরিচয় দিয়ে বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান ওই কর্মকর্তা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain