শিরোনাম :
জাফলং ইসিএ এলাকায় অভিযান: ১০টি ড্রেজার, ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস সিলেটে মহিলা দলের র‌্যালী স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত ২৫নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভা সম্পন্ন রাষ্ট্রপতির সিলেট সফর: সংশ্লিষ্টদের যে নির্দেশনা দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট ওসমানী হাসপাতাল: চিকিৎসকদের সময়ানুবর্তিতার নোটিশ দিয়ে আলোচিত পরিচালককে বদলি সিলেট আসছেন আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ নিখোঁজ সুমা বেগম এর সন্ধান চেয়ে স্বামী জালালাবাদ থানায় ডায়েরি

ইরানে বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক খুলে প্রতিবাদ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ইরানের কঠোর ইসলামিক পোশাক আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নিজের পরনের কাপড় খুলে অন্তর্বাস পরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘুরে বেড়ালেন এক ছাত্রী। শনিবার ইরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অনলাইন ভিডিও ও গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে খবর রয়টার্সের।

আপাতভাবে নারীদের কঠোর পোশাক বিধির প্রতিবাদ করে তিনি এমনটি করেছেন বলে ধারণা করা হচ্ছে। সামাজিক মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের একটি শাখার নিরাপত্তা রক্ষীরা ওই ছাত্রীকে আটক করছেন। তবে ওই ছাত্রীর পরিচয় জানা যায়নি।
বিশ্ববিদ্যালয়টির মুখপাত্র আমির মাহজব সামাজিকমাধ্যম এক্সে বলেছেন, পুলিশ স্টেশনে নেওয়ার পর দেখা যায় তিনি প্রচণ্ড মানসিক চাপের মধ্যে ছিলেন এবং মানসিক অসুস্থতায় ভুগছেন। কিন্তু কিছু সামাজিকমাধ্যম ব্যবহারকারী জানিয়েছেন, ওই নারী সচেতনভাবে প্রতিবাদ জানাতেই এমনটি করেছেন।

লেই লা নামের এক্সের এক ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করে সঙ্গে দেওয়া মন্তব্যে বলেছেন, অধিকাংশই নারীর জন্যই জনসমক্ষে অন্তর্বাস পরে থাকা তাদের সবচেয়ে বাজে দুঃস্বপ্নের একটি। এটি বাধ্যতামূলক হিজাবের বিষয়ে (কর্তৃপক্ষের) বেকুব জবরদস্তি নিয়ে একটি প্রতিক্রিয়া।

তবে শেষ পর্যন্ত ওই নারীর ভাগ্যে কী ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু ইরানের বহুল প্রচারিত দৈনিক হামশাহরি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, জ্ঞাত সব সূত্র বলেছে, এই কাজ যে অপরাধী করেছে সে প্রচণ্ড মানসিক সমস্যায় ভুগছে। আর তদন্তের পর তাকে খুব সম্ভবত একটি মানসিক হাসপাতালে পাঠানো হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain