শিরোনাম :
দুর্ভোগের পর পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা সিলেটে দোকান-শপিংমলে মানতে হবে যে নির্দেশনা ধর্মঘটের কারণে সিলেটের পাম্পে পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন, দিনভর ভোগা’ন্তি কুলাউড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু গোয়াইনঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু জাফলংকে পৌরসভা গঠনের উদ্যোগ: পর্যটন, অর্থনীতি ও সেবাব্যবস্থায় নতুন সম্ভাবনা ৪র্থ শ্রেণী থেকে খেলাধূলা বাধ্যতামূলক করা হচ্ছে: সিলেটে ক্রীড়া প্রতিমন্ত্রী সিলেট ৩৭ নং ওয়ার্ডস্থ সোনালী আবাসকি এলাকায় এলইডি বাতি লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা-আগামী ৭ জুন থেকে শুরু কমলগঞ্জে ট্রেনে আগুন, তিন ঘন্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক

শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের উদ্যোগে পাঁচশতকধীক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত ৩ জানুয়ারি চট্টগ্রাম বিজ্ঞান কলেজ মিলনায়তনে বাকলিয়া বগারবিল এলাকার শীতার্ত মানুষের মাঝে ৩৫০ পিস কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের পরিচালক লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ। অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫-বি৪ এর কনসার্ন রিজিওন চেয়ারপারসন লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন নাজমুল হুদা এমজেএফ, লায়ন শিবুল সেন, লায়ন জাহেদ হোসেন, লায়ন উজ্জল কান্তি বড়ুয়া।
বক্তাগণ বলেন অসহায় এসব মানুষদের প্রতি বুক ভরা ভালবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ পাশে দাঁড়িয়েছে। আমরা চেয়েছি এই মানুষগুলোও আমাদের মতো একটু উষ্ণতা উপভোগ করুক। বক্তাগণ অসহায় শীতার্ত মানুষোর পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান এবং তাদের এই কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্যব্যক্তি ও সেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য উক্ত সংগঠন গত ২ জানুয়ারি বৃহস্পতিবার চট্টগ্রামের আসকারদীঘি পাড় এলাকায় ১৫০ পিস কম্বল বিতরণ করা হয়।।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain