শিরোনাম :
হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ জিডিএফ’র উদ্যোগে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সংবর্ধনা প্রদান স্কলারশীপ পাওয়া ৬ শিক্ষার্থী সংবর্ধিত টাঙ্গুয়ায় হাউসবোট থেকে পানিতে লাফ পর্যটকের, পরে লাশ উদ্ধার সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি সাজাভোগ শেষে ভারতে আটক ৬ বাংলাদেশি দেশে ফিরেছেন মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ আমাদের জন্য সর্বোত্তম পথনির্দেশনা-সিসিক প্রশাসক সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

এতিম শিশুদের মুখে হাসি ফুটালেন ব্যবসায়ী নেতৃবৃন্দ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৫৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সমাজের সুবিধাবঞ্চিত এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ। ছোটমণি নিবাসে বসবাসরত এতিম শিশুদের মাঝে খাদ্যসামগ্রী, খেলনা, স্কুল ব্যাগ, খাতা, কলমসহ প্রয়োজনীয় বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বেলা ২টায় সিলেট নগরীর বাগবাড়িস্থ ছোটমণি নিবাসে উপস্থিত হয়ে এসব উপহার শিশুদের হাতে তুলে দেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। এসময় শিশুদের আনন্দ-উচ্ছ্বাসে পুরো পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত ও আবেগঘন।
এসময় বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সদস্য সচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেন, এতিম শিশুরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের মুখে একটুখানি হাসি ফোটানোই আমাদের আজকের আয়োজনের মূল উদ্দেশ্য। আমরা বিশ্বাস করি, এই শিশুরাই আগামীর বাংলাদেশ। তাদের সঠিক পরিচর্যা, শিক্ষা ও ভালোবাসা নিশ্চিত করতে সমাজের বিত্তবান ও ব্যবসায়ী মহলকে এগিয়ে আসতে হবে। ছোটমণি নিবাস যে নিষ্ঠা ও ভালোবাসার সঙ্গে শিশুদের লালন-পালন করছে, তা সত্যিই প্রশংসনীয়। তিনি আরও বলেন, ব্যবসায়ীদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। ভবিষ্যতেও আমরা এই শিশুদের পাশে থাকার অঙ্গীকার করছি। অনুষ্ঠান শেষে শিশুদের সঙ্গে সময় কাটান অতিথিরা এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার যুগ্ম মহাসচিব হোসাইন আহমদ, যুগ্ম সংগঠনিক সম্পাদক মোঃ জাকারিয়া, আতাউর রহমান রজব, নয়াসড়ক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, ফেডারেল ট্রেড সেন্টার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো জিয়াউর রহমান চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সচিব মো জাহাঙ্গীর আলম, মধুফুল এর সত্ত্বাধিকারী কামরুল হামিদ, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মামুনুর রশিদ, ছোটমণি নিবাস এর উপ তত্ত্বাবধায়ক লাকি পুরকায়স্থ, সিলেট ইনক্লুসিভ স্কুলের প্রধান শিক্ষক ফারজানা ইশরাত, ছোটমণি নিবাস এর শিক্ষক আখতার হোসেন, অফিস সহকারি আব্দুর রহিম, অফিস সহায়ক হারুন মোল্লা প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain