শিরোনাম :
হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ জিডিএফ’র উদ্যোগে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সংবর্ধনা প্রদান স্কলারশীপ পাওয়া ৬ শিক্ষার্থী সংবর্ধিত টাঙ্গুয়ায় হাউসবোট থেকে পানিতে লাফ পর্যটকের, পরে লাশ উদ্ধার সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি সাজাভোগ শেষে ভারতে আটক ৬ বাংলাদেশি দেশে ফিরেছেন মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ আমাদের জন্য সর্বোত্তম পথনির্দেশনা-সিসিক প্রশাসক সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩৫৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি পেট্রোলের দোকানে লিটারে কম দেয়ায় ভ্রাম্যমান আদালত চারটি প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করেন। সোমবার ভ্রাম্যমান আদালতের অভিযানের সময় লিটারে কম দেয়ার সত্যতা প্রমাণিত হওয়ায় এই জরিমানা করা হয়।

জানা যায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি তেলের সংকট হওয়ার আশঙ্কায় জ্বালানি তেল বিক্রির দোকান সমুহে তেল না দেওয়া, দোকান বন্ধ রাখা এবং লিটারে কম দেওয়ার অভিযোগ উঠেছে। কয়েকদিন যাবত কোন কোন দোকানি মোটরসাইকেল চালকদের এক লিটার ও আধা লিটার হারে পেট্রোল, অকটেন বিক্রি করেন। এসব অভিযোগের ভিত্তিতে সোমবার উপজেলার শমশেরনগর ও ভানুগাছ বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রম্যমান আদালত।

মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেন বিএসটিআই প্রতিনিধিকে সাথে নিয়ে অভিযান করেন। অভিযানের সময় শমশেরনগর চৌমুহনাস্থ কৈলাস প্রসাদ তেলীর দোকানে গিয়ে বন্ধ থাকতে দেখেন। ম্যাজিষ্ট্রেটের অভিযানের খবর পেয়ে দোকান খোলার পর দোকানে পর্যাপ্ত জ্বালানি তেল থাকতে দেখা যায়। পরে তেল বিক্রির লিটারি সমুহ পরীক্ষা করে লিটারে কম দেয়ার সত্যতা প্রমানিত হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেন বলেন, শমশেরনগরে কৈলাস প্রসাদ তেলীর দোকানে মাপে কম দেয়ার সত্যতা পাওয়া গেছে। এই দোকানে ৩০ হাজার টাকা জরিমানাসহ কমলগঞ্জের অন্যান্য আরও তিনটি দোকান মিলিয়ে সর্বমোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain