শিরোনাম :
সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের চৌকিদেখী উত্তরা পাম্প পরিদর্শন ধর্মঘট প্রত্যাহার. ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা-সংবাদ সম্মেলনে পাম্প মালিকরা আইপি ক্যামেরার আওতায় আসছে সিলেট মহানগরী-বাণিজ্য মন্ত্রী মুক্তাদির জাতীয়তাবাদী পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শামীমাবাদ হলিভিউ ইয়ুথ ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সিলেটের তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১ ৪ শতাধিক রোজাদারদের মাঝে জিতু মিয়া পয়েন্ট ব্যবসায়ী সমিতির ইফতার বিতরণ মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীর পাশে রয়েছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ

শামীমাবাদ হলিভিউ ইয়ুথ ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট নগরীর ১০নং ওয়ার্ডের শামীমাবাদ হলিভিউ ইয়ুথ ক্লাবের উদ্যোগে এক ইফতারন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় নগরীর শামীমাবাদ আল জান্নাত জামে মসজিদ প্রাঙ্গনে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে এলাকার সহস্রাধিক মুসল্লী অংশ নেন। মাহফিলে এলাকার মৃত্যুবরণকারী মরহুম ও মরহুমাদের মাগফেরাত কামনায় এবং এলাকাবাসী শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সৈয়দ শামীম আহমদের সভাপতিত্বে ও সমাজসেবী আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন আল জান্নাত জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি সেলিম আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সমাজসেবী যুবনেতা মারুফ আহমদ, জুবেদ আমিরী, মন্জু মিয়া, করিম আহমদ, রানা আহমদ, শফিকুল ইসলাম, মুসা আহমদ, টিপু আহমেদ ও হিমেল আহমদ প্রমূখ।

ইফতার মাহফিলে বক্তারা বলেন, মাহে রমজান হচ্ছে আত্মশুদ্ধি অর্জনের মাস। এই মাসে আমাদের সবাইকে পরিপূর্ণ মুত্তাকি হওয়ার শপথ নিতে হবে। সমাজের একে অপরের পাশে দাঁড়াতে হবে। রমজান ও ঈদ আনন্দে একে অপরকে শামিল করতে হবে। এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। এলাকার উন্নতি ও সাফল্যের জন্য সবাইকে বেশী বেশী দোয়া করতে হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain