শিরোনাম :
সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব- কয়েস লোদী মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের নিয়ে জালালাবাদ রানার্স সোসাইটির ইফতার মাহফিল সিলেট জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিলে সুধীজনের মিলনমেলা জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের ‘ঈদ স্মাইল প্রজেক্ট’-এর আওতায় ৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ফুড প্যাক বিতরণ ঈদ যাত্রায় জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে না সিলেটে বাণিজ্যমন্ত্রী মুক্তাদির মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী নগরীতে ট্রাফিক পুলিশদের মধ্যে মদন মোহন কলেজ ছাত্রদলের ইফতার বিতরণ বড়লেখায় বিএনপি নেতার হাতে ভিজিএফ কার্ড দিল প্রশাসন গোয়াইনঘাটে মুরগির খামার থেকে কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার বাগেরহাটে বর–কনে সহ নিহত ১৩ জনের মর্মান্তিক দুর্ঘটনায় শান্তিগঞ্জ সমিতি সিলেট এর শোক”

মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের নিয়ে জালালাবাদ রানার্স সোসাইটির ইফতার মাহফিল

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: ‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের নিয়ে জালালাবাদ রানার্স সোসাইটি-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) নগরীর বাদাঘাটস্থ জামেয়া হযরত শাহজালাল (রহ.) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, জালালাবাদ রানার্স সোসাইটি-এর সভাপতি আকরামুল ইসলাম, সহ-সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক হাসান মাসুদ হিল্লোল, সহ-সাধারণ সম্পাদক মনসুর আহমেদ, সাংগঠনিক সম্পাদক ধ্রুব রঞ্জন রায়, তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুল আলম তুষার, কোষাধ্যক্ষ সৈয়দ আহমেদ আল জামীল, নির্বাহী সদস্য আব্দুল জলিল, আবুল কালাম আজাদ, জামাল মিয়া, মীর জাকির হোসেন বিদ্যুৎ, নাজমুল করিম, শাহিনুর ইসলাম, কামরুল হাসান খান (মুকুল), জুবায়ের আহমদ এবং সালেহা খাতুন মনি।

ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব ক্বারী আজিজুল ইসলাম সিরাজী।

বক্তারা বলেন, জালালাবাদ রানার্স সোসাইটির মূল লক্ষ্য হলো সুস্থ সমাজ গঠন। আর সুস্থ সমাজের জন্য একে অপরের প্রতি সহমর্মিতা প্রয়োজন। রমজানের এই পবিত্র মাসে এতিম শিক্ষার্থীদের সাথে নিয়ে ইফতার করতে পেরে আমরা আনন্দিত। এই শিশুরা আমাদের সমাজেরই অংশ, তাদের প্রতি ভালোবাসা ও যত্ন বজায় রাখা আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও আমাদের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এতিম শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের সাথে ইফতারের আনন্দ ভাগ করে নেওয়া আমাদের সংগঠনের অন্যতম বড় সার্থকতা। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain