শিরোনাম :
সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে নারী দিবস পালন ও ইফতার মাহফিল নাসীহা ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ফ্রি কুরআন ও দ্বীন শিক্ষার সমাপনী লতিফিয়া দারুল কুরআন মাদ্রাসার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়াইনঘাট প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট বিভাগের ৩ জেলা পরিষদের প্রশাসক হলেন যারা ধনী গরীব সবাই মিলে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি- নগরীর ৮নং ওয়ার্ডে কয়েছ লোদী বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্তকরণে গোয়াইনঘাটে সাংবাদিকদের সঙ্গে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময় সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব- কয়েস লোদী মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের নিয়ে জালালাবাদ রানার্স সোসাইটির ইফতার মাহফিল

গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে নারী দিবস পালন ও ইফতার মাহফিল

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ) বিকেলে সিলেট নগরীর নয়াসড়কস্থ এসোসিয়েশনের আঞ্চলিক কার্যালয়ে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নারী দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি রমজানের পবিত্রতা ও আত্মশুদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ এর সভাপতিত্বে ও আঞ্চলিক সেক্রেটারি সাহানা জাফরিন রেজীর পরিচালনায় উপস্থিত ছিলেন, সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেপী বেগম, সিলেট পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আভা রানী দাশ, বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট জেলার জেলা কমিশনার শিক্ষক রোকসানা বেগম তুলি, সদরের স্থানীয় কমিশনার শারমিন সুলতানা, জেলার সাবেক জেলা কমিশনার সিদ্দিকা খাতুন, অবসার প্রাপ্ত শিক্ষক সৈয়দা আশরাফুন্নেছা, জেলা কোষাধ্যক্ষ শামীমা আক্তার নেভী, আঞ্চলিক ট্রেইনার শিরিন গুলসান আরা, সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরহাত আরা মায়া, রেঞ্জার সঙ্গিতা কর্মকার, মাহবুবা জাহান রিমু প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারী ক্ষমতায়ন ও সমাজ গঠনে গার্ল গাইডস এসোসিয়েশন দীর্ঘকাল ধরে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে তরুণীদের আত্মনির্ভরশীল ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে এই সংগঠনের কার্যক্রম অনন্য। আজকের এই নারী দিবস এবং রমজানের ইফতার মাহফিল আমাদের মাঝে ভ্রাতৃত্ব ও সেবার মানসিকতাকে আরও সুদৃঢ় করবে। ইফতারের পূর্ব মুহূর্তে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং নারীদের নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করা হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain