শিরোনাম :
সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ সাবেক ছাত্রনেতা সামী ও রাজকে আমাদের জাতীয়তাবাদী পরিবারের সংবর্ধনায়-কয়েছ লোদী সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব সিলেট সীমান্তে ভারতীয় নাগরিককে গ্রেফতার জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত সিসিকের ২৩নং ওয়ার্ডে খোলা জায়গায় ময়লার স্তূপ, দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি

ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটের শাহী ঈদগাহে এখন পর্যন্ত নিরাপত্তা ঝুঁকির তথ্য পায়নি র‍্যাব। তবে শনিবার ঈদের জামাতের সময়ে ঈদগাচ ময়দান নিশ্ছিদ্র নিরাপত্তা ও ড্রোন নজরদারিতে বেষ্টিত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি৷ পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও পেট্রোল কার্যক্রম থাকবে পর্যটন কেন্দ্রগুলোতে।

শুক্রবার বিকালে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‍্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী।

তিনি জানান, ঈদযাত্রায় ট্রাফিক আইন মনিটরিং, অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে জরিমানা, জ্বালানি অধিক দামে বিক্রি করার দায়ে জরিমানা, ঢাকা-সিলেট মহাসড়ক ও রেলের গুরুত্বপূর্ণ স্থানে ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে কাজ করেছে র‍্যাব৷

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাসা-অফিসের চুরি-ছিনতাই রোধে নিরাপত্তায় বাণিজ্যমন্ত্রীর নির্দেশনায় ও নিজস্ব সক্ষমতায় তৎপর থাকবেন তারা৷

উল্লেখ্য, সিলেটের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ মাঠে। সকাল সাড়ে ৮টায় এ জামাত শুরু হবে। এখানে সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে নামাজ আদায় করবেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain