অনুসন্ধান ডেস্ক ::: সিলেটে ন্যাশনাল ব্যাংক পিএলসি এর ২৩ শে মার্চ ছিল ৪৩ তম বর্ষবরণ। ন্যাশনাল ব্যাংক পিএলসি এর ৪৩ তম বছর পূর্তিতে ২ এপ্রিল বৃহস্পতিবার সারা বাংলাদেশে একযোগে কেক কাটার মধ্যে দিয়ে পালন করা হয়। তারই ধারাবাহিকতায় সিলেটের মিরাবাজার শাখায় কেক কেটে ৪৩ তম বছর উদযাপন করা হয়।
বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক পিএলসি, সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান সৈয়দ আরব আলী (ভিপি), সিলেটের করিম উল্লাহ গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আতা উল্লাহ সাকের, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এবিএম তাজুল ইসলাম উজ্জ্বল, বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের যুগ্ম পরিচালক জ্যোতি মোহন বিশ্বাস, আশার সাবেক অডিট কর্মকর্তা হারাধন দেব প্রভাষ, বিশিষ্ট ব্যবসায়ী সূর্য শেখর দে চম্পক, ব্যবসায়ী অমলেশ চন্দ্র তালুকদার প্রমুখ। এছাড়াও মিরাবাজার শাখার ম্যানেজার দীপক কুমার দাশ, শাখার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং গ্রাহক ও শুভাকাঙ্খিবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি