শিরোনাম :
হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ জিডিএফ’র উদ্যোগে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সংবর্ধনা প্রদান স্কলারশীপ পাওয়া ৬ শিক্ষার্থী সংবর্ধিত টাঙ্গুয়ায় হাউসবোট থেকে পানিতে লাফ পর্যটকের, পরে লাশ উদ্ধার সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি সাজাভোগ শেষে ভারতে আটক ৬ বাংলাদেশি দেশে ফিরেছেন মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ আমাদের জন্য সর্বোত্তম পথনির্দেশনা-সিসিক প্রশাসক সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

কোমলমতি শিশুদের খেলাধুলার মাধ্যমে মানসিক ও শারীরিক বিকাশে সচেতনতা বাড়াতে হবে: সৈয়দ সারোয়ার রেজা

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২২৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট নগরীর ৪নং ওয়ার্ডের সরকারি কলোনি বড় মাঠে মজুমদারী প্রিমিয়ার লীগ আয়োজিত শিশুদের ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজনীতিবিদ ও কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ সারোয়ার রেজা বলেছেন, কোমলমতি শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তিনি বলেন, বর্তমান সময়ে শিশুদের প্রযুক্তি নির্ভরতা বাড়ছে, যা তাদের স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করছে। এ থেকে বের হয়ে শিশুদের মাঠমুখী করতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে।

আজ বিকেলে ওয়ার্ডের কোমলমতি শিশুদের নিয়ে মজুমদারী প্রিমিয়ার লীগ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মজুমদারী রাইটার্স ও মজুমদারী ডেইঞ্জার ক্লাবের অংশগ্রহণে ফানাইল খেলা শেষে প্রতিযোগিতায় বিজয়ী মজুমদারী রাইটার্স ও রানার্সআপ মজুমদারী ডেইঞ্জার ক্লাবের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সৈয়দ সারোয়ার রেজা আরও বলেন, খেলাধুলা শিশুদের শুধু আনন্দই দেয় না, বরং তাদের মধ্যে শৃঙ্খলা, সহমর্মিতা ও নেতৃত্বের গুণাবলি তৈরি করে। তিনি ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আশ্বাস দেন।

এসময় স্থানীয় ক্ষুদে ক্রিকেটারদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নিয়মিত খেলাধুলার আয়োজন করার সহযোগিতার আশ্বাস দেন । অনুষ্ঠানটি শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain